ফরচুন বরিশাল প্রথম ৩ উইকেট হারিয়েছিল ১৯ রানে। তাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ঢাকা তিন টপ অর্ডারকে হারায় ৪১ রানে। শুরুটা বরিশালের চেয়ে ভালো হলেও জয় পায়নি ঢাকা। হেরেছে ৪০ রানে। এক ম্যাচ পর জয়ে ফেরা বরিশাল ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ওঠে এলো তালিকার চারে।
বরিশালকে খাদের কিনার থেকে টেনে তুলেছিলেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। তবে ঢাকার মিডল অর্ডাররা সেটি পারেননি। এক অ্যালেক্স রোজের পঞ্চাশোর্ধ্ব ইনিংসটি উল্লেখযোগ্য হয়ে থাকল। ৩০ বলে ৫ চার ও ৩ ছয়ে অস্ট্রেলিয়ান ব্যাটার করেন ৫২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস বলতে এসএম মেহরবের ২৯ বলে ২৮ রান। চতুর্থ উইকেটে এ দুজনের সর্বোচ্চ ৩৯ রানের জুটিটিই যা একটু দাঁড়াতে পেরেছে।
ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিনের তোপের সামনে বাকিদের অবস্থা ছিল তথৈবচ। বরিশালের দুই পেসার নিয়েছেন মোট ৫ উইকেট। যার মধ্যে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন সাইফউদ্দিন। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি ঢাকা। সাইফউদ্দিন শেষ উইকেট হিসেবে রোজকে ফেরালে ২ বল বাকি থাকতে ১৪৯ রানে থেমে যায় তাদের ইনিংস। এ নিয়ে টানা ৮ ম্যাচে হারল ঢাকা। ৯ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার তলানিতে তারা।
আজ মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। দলীয় ১৬ রানে ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে (৪) ফেরান পেসার শরীফুল ইসলাম। এর পরপরই ঢাকার আরেক পেসার তাসকিন আহমেদের জোড়া আঘাত। ইনিংসের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই ফেরান পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে (১০)। আর চার বল পর বোল্ড করেন মুশফিকুর রহিমকে (১)।
তবে এরপর ঢাকার বোলারদের আর সুবিধা করতে দেননি সৌম্য-মাহমুদউল্লাহ। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৮৫ বলে ১৩৯ রানের জুটি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে বরিশালও পায় ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ। তাঁদের জুটিটিই এবারের বিপিএলে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ৩২ বলে ফিফটি উদ্যাপন করেন সৌম্য। এবারের বিপিএলে সিলেট পর্বে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। সৌম্যর সর্বোচ্চ ৪২ রানের আগের যে ইনিংস সেটি ঢাকা পর্বে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
৪৮ রানে দাঁড়িয়ে ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ বলে তাসকিনকে চার মেরে ৩৭ বলে এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি পান মাহমদুউল্লাহ। শরীফুলের দ্বিতীয় শিকার হিসেবে ফেরার আগে ৪৭ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। সৌম্য মাঠ ছাড়েন অপরাজিত থেকে। ৪৮ বলে ৪ চার ও ৬ ছয়ে ৭৫ রান করেন তিনি। শেষ তিন ওভারের আগে ব্যাটিংয়ে নেমে ১০ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ রানের ক্যামিও উপহার দেন শোয়েব মালিক। ১৭তম ওভারে ১৭ রান পায় বরিশাল। তবে পরের দুই ওভারে করতে পারে ১৪ রান।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, সুযোগ পেলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন।
৯ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এখন কারও অজানা নয়। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনই দুজনের এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
১০ ঘণ্টা আগে
চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।
১০ ঘণ্টা আগে