প্রথম সেঞ্চুরির দেখা পেতে এবারের বিপিএলে ২৬ তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় সেঞ্চুরি পেতে মাত্র তিন ম্যাচ অপেক্ষা করতে হলো। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে বসলেন উইল জ্যাকস।
৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করছেন জ্যাকস। ৫৩ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ১০ ছক্কায়। এবারের বিপিএলে যা দ্রুততম। এর আগে ৫৩ বলে এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়।
জ্যাকসের সেঞ্চুরিতে একটি রেকর্ডও গড়েছে কুমিল্লা। বিপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড। সমান ২৩৯ রানের দলীয় ইনিংস খেলেছে রংপুর রাইডার্সও। ২০১৯ বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।
মিরপুরে খরা গেলেও আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই রানের ফোয়ারা ছুটেছে। চট্টগ্রামের বিপক্ষে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন দুই ওপেনার লিটন দাস ও জ্যাকস। ৭ দশমিক ৫ ওভারেই উদ্বোধনী জুটিতে ৮৬ রান যোগ করেছেন দুজনে। এর মধ্যে ৩১ বলে ৬০ রানে করে ফিরে যান লিটন। ৯ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসে এবারের বিপিএলে প্রথম ফিফটি পেয়েছেন কুমিল্লার অধিনায়ক।
লিটন আউট হলেও জ্যাকস ইনিংস শেষ করেছেন অপরাজিত থেকেই। তাঁর ১০৮ রানের ইনিংসকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্বদেশি মঈন আলি। ২৪ বলে ৫৩ রানের ইনিংস খেলছেন ইংল্যান্ড অলরাউন্ডার। ২ চারে বিপরীতে মেরেছেন ৫ ছক্কা।
২৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে চট্টগ্রামও। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৭৬ রান করছে বন্দর নগরীর দলটি। ৩৬ রান করা জস ব্রাউনের সঙ্গে অপরাজিত আছেন ৩৭ রান করা তানজিদ হাসান তামিম।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, সুযোগ পেলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন।
১১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এখন কারও অজানা নয়। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনই দুজনের এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
১২ ঘণ্টা আগে
চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।
১২ ঘণ্টা আগে