
২০২৪ বিপিএলে ঢাকা পর্বের খেলা এখনো শেষ হয়নি। এরই মধ্যে আজ সিলেট পর্বের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের দামও বেড়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। গ্রিন হিল এরিয়া, পশ্চিম গ্যালারি—এই দুটি গ্যালারিতে বসে ২০০ টাকায় ম্যাচ উপভোগ করা যাবে। এই দুই গ্যালারির টিকিটের দাম রয়েছে আগের মতোই। বাকি তিন গ্যালারির টিকিটের দাম গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে। এবারের বিপিএলে সর্বোচ্চ ২৫০০ টাকা দাম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। ২০২৩ বিপিএলে তা ছিল ১৫০০ টাকা। পূর্ব গ্যালারি ও ক্লাব হাউসের এবারের বিপিএলে টিকিটের দাম ৪০০ টাকা ও ৮০০ টাকা। গতবার ৩০০ ও ৫০০ টাকায় পাওয়া যেত পূর্ব গ্যালারি ও ক্লাব হাউসের টিকিট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের কাছে লাক্কাতুরা টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। এ ছাড়া রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাছেও রয়েছে টিকিট কাউন্টার। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট। অনলাইনে টিকিট বিক্রি হবে পরশু থেকে।
ঢাকা পর্বে আরও তিন ম্যাচ বাকি রয়েছে বিপিএলের। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে বরিশাল-খুলনা ম্যাচ। রংপুর-সিলেট, কুমিল্লা-চট্টগ্রাম—আগামীকাল এই দুই ম্যাচ দিয়ে শেষ হবে ঢাকা পর্ব। শুক্রবার খুলনা-রংপুর ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০২৩ ও ২০২৪ বিপিএলে টিকিটের দামের তুলনা
গ্যালারি বিপিএল ২০২৩ (টাকা) বিপিএল ২০২৪ (টাকা)
গ্রিন হিল এরিয়া ২০০ ২০০
পশ্চিম ২০০ ২০০
পূর্ব ৩০০ ৪০০
ক্লাব হাউস ৫০০ ৮০০
গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ ২৫০০

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৫ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে