ত্রিনিদাদে গত শুক্রবার ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ-সময় থাকা সত্ত্বেও রবিচন্দ্রন অশ্বিনকে রানআউট করেননি ওবেদ ম্যাককয়। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসারকে এ নিয়ে বেশ কটু কথা শুনতে হয়েছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ ম্যাচ গড়াপেটারও অভিযোগ তুলেছিলেন। পরে অবশ্য তাঁর এই অদ্ভুতুড়ে কাণ্ডকে সাময়িক ‘মতিভ্রম’ বা ‘বুদ্ধিনাশ’ হিসেবে বিবেচনা করেছেন সবাই।
সেই ম্যাককয় গত রাতে কী ঝলকটাই না দেখালেন! যেন নিন্দুকদের ছোড়া তিরের জবাব বল হাতেই দিলেন। সেন্ট কিটসে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এখন এটিই কোনো ক্যারিবিয়ানের সেরা বোলিং ফিগার।
মিরপুরে ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন কিমো পল। এত দিন এটিই ছিল উইন্ডিজ টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং। কাল ম্যাককয়ের বোলিং দ্যুতিতে বিব্রতকর রেকর্ড থেকে অব্যাহতি পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতাও ফিরিয়েছে।
ভারতীয় দলের লাগেজ ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে পৌঁছাতে দেরি হওয়ায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর। আগে ব্যাট করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় ১৩৮ রানে। স্বাগতিকেরা লক্ষ্য ছুঁয়ে ফেলে ৫ উইকেট আর ১০ বল অক্ষত রেখে।
সকালের সূর্য দেখে নাকি বলে দেওয়া যায় দিনটি কেমন যাবে। ম্যাককয়ের জন্য কালকের দিনটি আক্ষরিক অর্থেই সেরকম ছিল। ম্যাচের প্রথম বলেই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে উইকেট উদ্যাপনের শুরু। এরপর একে একে শিকার ধরেছেন আরও পাঁচটি। পরিকল্পনামাফিক ফিল্ডার সাজিয়ে ও বুদ্ধিদীপ্ত স্লোয়ার বোলিংয়ে উইকেটগুলো আদায় করে নিয়েছেন ম্যাককয়। সন্দেহাতীতভাবে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
ম্যাচসেরার পুরস্কারটা মাকে উৎসর্গ করেছেন ২৫ বছর বয়সী ম্যাককয়, ‘আমরা মা অসুস্থ। তিনিই আমাকে ভালো খেলোয়াড় হতে প্রেরণা জুগিয়েছেন। এই পুরস্কার তাঁর জন্য। আমি সব সময় পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার চেষ্টা করি। প্রথম বলেই পাওয়ায় (রোহিত আউট হওয়ায়) ওদের ওপর শুরু থেকে চাপ সৃষ্টি করতে পেরেছি।’
আগের ম্যাচে ‘বুদ্ধিনাশে’র ব্যাপারে ম্যাককয় বলেন, ‘আমি সাধারণত মন পরিষ্কার করে খেলতে নামি। কিন্তু ওই ম্যাচে আমি একটু বেশিই চিন্তিত ছিলাম। ঘুরে দাঁড়ানো আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমাকে এমন অভিজ্ঞতা দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞ।’

বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। এখনো সেই সিদ্ধান্তে অনড় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
মার্সেলো বিয়েলসার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর উরুগুয়ে প্রধান কোচের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল। আগে থেকেই শোনা যাচ্ছিল দিয়েগো ফোরলানের নাম। আজ উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ মাসের শেষে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল।
২ ঘণ্টা আগে
বিতর্ক আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ম্যাচের ফল ছাপিয়ে অনেক সময় তাঁর আচরণ নিয়ে আলোচনা চলে বেশি। এবার সান্তোসের জয়ের পর প্রতিপক্ষ দলকে তাতিয়ে সমালোচিত হলেন নেইমার। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ইস্যুতে মুখ খুলল সান্তোস।
৪ ঘণ্টা আগে