গতবছর শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম শিরোপা ঘরে তুলেছিল লাহোর কালান্দার্স। তাঁর নেতৃত্বে এই মৌসুমেও দুর্দান্ত খেলছেন লাহোর। অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে গতকাল সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি গড়লেন শাহিন। এই রেকর্ডে পাকিস্তানি বাঁহাতি পেসার ছাড়িয়ে গেছেন মিসবাহ-উল-হক, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারদের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল কালান্দার্সের মুখোমুখি হয়েছিল মুলতান সুলতানস। মুলতানকে ২১ রানে হারিয়েছিল লাহোর। তাতে শাহিনের নেতৃত্বে ২০ ম্যাচ খেলে লাহোর জেতে ১৪ ম্যাচ। ৭০ শতাংশ ম্যাচ জিতে পিএসএলে অধিনায়কদের তালিকায় শীর্ষে পাকিস্তানি এই বাঁহাতি পেসার।
শাহিনের পর দ্বিতীয় স্থানে আছেন মুলতান সুলতানসের অধিনায়ক রিজওয়ান। অধিনায়ক হিসেবে ৬৭.৭ শতাংশ ম্যাচ জিতেছেন রিজওয়ান। ৫৭.৭ শতাংশ জিতে চতুর্থ মিসবাহ। এই তালিকায় তৃতীয় স্থানে ড্যারেন স্যামি। অধিনায়ক হিসেবে পিএসএলে ক্যারিবীয় এই অলরাউন্ডার জিতেছেন ৫৭.৭ শতাংশ।
পিএসএলে সর্বোচ্চ ম্যাচ জেতা শীর্ষ পাঁচ অধিনায়ক (শতকরা হিসেবে):
শাহিন শাহ আফ্রিদি-৭০
মোহাম্মদ রিজওয়ান-৬৭.৭
ড্যারেন স্যামি-৫৭.৯
মিসবাহ-উল-হক-৫৭.৭
শাদাব খান-৫৫.৩
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৮ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে