২০২২ সালের ৩০ ডিসেম্বর। দিনটি আমৃত্যু মনে থাকবে ঋষভ পন্তের। ওই দিন সড়ক দুর্ঘটনায় জীবনটায় যে হারাতে বসেছিলেন ভারতীয় উইকেটরক্ষক! ভাগ্যের সহায়তায় দ্বিতীয় জীবন পেয়েছেন পন্ত। এর পর থেকে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে তিনি। এবার ২০২৪ আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এই তারকা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে তিনি নিজের প্রতি বিশ্বাস রাখার সবচেয়ে বড় অধ্যায়টি শিখেছেন।
সম্প্রতি পন্ত স্টার স্পোর্টসের ‘বিলিভ: ট্যু ডেথ অ্যান্ড ব্যাক’ নামের এক অনুষ্ঠানে এসে কথা বলেছেন সেই সড়ক দুর্ঘটনা নিয়ে। দুর্ঘটনার পর নিজের মনে কী খেলে যাচ্ছিল সেটিও জানিয়েছেন। এমনকি ভবিষ্যতে গাড়ি নিজে চালাবেন কি না, সেই সম্পর্কেও বলেছেন। সড়ক দুর্ঘটনার সেই স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে প্রথমবার আমার এটি (গাড়ি চালনা) ছেড়েও দেওয়ার কথা মনে হয়েছিল। আমার মনে হচ্ছিল, পৃথিবীতে আমার সময় শেষ।’
পন্তের সেই দুর্ঘটনার অনেক দিন পেরিয়ে গেছে। সেই ঘটনার ৮ মাস পর ২০২৩ সালের ২৪ আগস্ট একটি সাক্ষাৎকার দেন তিনি। জানান, পরিবারের সঙ্গে দেখা করতে তিনি গাড়ি চালিয়ে দিল্লি থেকে রুর্কি (হরিদ্বার জেলার শহর) যাচ্ছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। এ সময় রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে তাঁর গাড়ির। এই দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ‘জীবনে এই প্রথম আমার এমন অনুভূতি হয়েছিল। দুর্ঘটনার সময়, আমার চোট সম্পর্কে সচেতন ছিলাম, তবে আমি ভাগ্যবান। কারণ, সেটি আরও গুরুতর হতে পারত।’
দেরাদুনের এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পন্ত বিমানে করে মুম্বাই ফেরেন। যেখানে তিনি শরণাপন্ন হোন ভারতীয় ক্রিকেট বোর্ডের পরামর্শকের। ডান হাঁটুতে তিনটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ছুরি চিকিৎসার তলেও যেতে হয় তাঁকে। এপর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন কাটান পন্ত।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে