
শেন ওয়ার্ন ও রড মার্শের পর আরেক সাবেক তারকা ক্রিকেটারকে হারালো অস্ট্রেলিয়া। গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডস। দুবারের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দল মাঠে নামার পর খেলা শুরুর ঠিক আগমুহূর্তে সাইমন্ডসের জন্য নীরবতা পালন করা হয়।
এ ছাড়া বিসিবির পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত সাইমন্ডস গতকাল শনিবার মারা গেছেন। বিসিবি অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ এখন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।
ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। ১১ বছরের ক্যারিয়ারে দেশটির হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। বিস্ফোরক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং আর অসাধারণ ফিল্ডিং দক্ষতার জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল তাঁর। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি।

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে এখন ক্লাব ফুটবলে ফেরার পালা। তবে নিউজার্সিতে গত ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসি আর মাঠে ফেরেননি। তাঁকে ছাড়াই নিয়মিত খেলছে ইন্টার মায়ামি। এবার তাঁর খেলা হচ্ছে না এমএলএস অল স্টার ম্যাচেও।
১ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি, ইংল্যান্ডের কাছে চার টি-টোয়েন্টি—শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত টানা ছয় টি-টোয়েন্টি হেরে বেকায়দায় পড়েছিল। অবশেষে জিম্বাবুয়ে সিরিজে এসে জয়ের দেখা পায় ভারত। টানা দুই টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে আইয়ারের দল। আজ জিতলে জিম্বাবুয়েকে ধবলধোলাই ক
১ ঘণ্টা আগে
টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তিটা ২৫ বছর ধরে তাঁরই রয়েছে। করেছেন কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক সেঞ্চুরি। এখানে যে মোহাম্মদ আশরাফুলের সম্পর্কে বলা হচ্ছে, সেটা অনেকেই ধরতে পেরেছেন। খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিং পেশায় যোগ দিলেও এখনো তাঁর মনে পড়ে মাঠের অনেক স্মৃতি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। আর্জেন্টিনা-স্পেন ফুটবল দল যার যার দেশে ফিরেছে। তবে ফাইনালের আগমুহূর্তে কী কী ঘটেছে, তা নিয়ে এখনো চলছে আলোচনা। এবার জানা গেল স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে সতীর্থদের দেওয়া লিওনেল মেসির এক বিশেষ উপহার সম্পর্কে।
২ ঘণ্টা আগে