
সবার ওপরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ৮। দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসও পেয়েছে ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে দুই দলের অবস্থান ভিন্ন। তিনে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ৭। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়াংখেড়েতে শুরু হবে মুম্বাই ইন্ডিয়ান্স-পাঞ্জাব কিংস ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| পিএসএল | হায়দরাবাদ - রাওয়ালপিন্ডি | বেলা ৩ টা ৩০ মিনিট | টি স্পোর্টস |
| পিএসএল | করাচি-ইসলামাবাদ | রাত ৮টা | টি স্পোর্টস |
| আইপিএল | মুম্বাই - পাঞ্জাব | রাত ৮টা | টি স্পোর্টস |

নিলাম থেকে ক্যামেরুন গ্রিনকে প্রায় ৩৩ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও মাঠের খেলায় একের পর এক হতাশ করেই যাচ্ছিলেন রেকর্ড দামে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। অবশেষে ব্যাট হাতে বড় ইনিংস খেললেন গ্রিন। গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকাল ফিফটির দেখা পান তিনি। তবে ভাগ্য বদলায়ন
১ ঘণ্টা আগে
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। ডাগ-আউটে দাঁড়িয়ে সেই অসাধ্য সাধনের কারিগর ছিলেন হার্ভে রেনার্ড। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও মধ্যপ্রাচ্যের এই দেশটিকে চূড়ান্ত পর্বে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ৫৫ দিন আগে সেই রেনার্ডকেই চাকরি থেকে বরখাস
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পথে না হেঁটে এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন মঈন আলী। বিষয়টি নিয়ে গত কিছু দিন ধরেই আলোচনা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। তার আগে ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ডের ক্লাব ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলছেন ২৮ বছর বয়সী এই তারকা। তাঁকে পাকাপাকিভাবে কাম্প ন্যু-তে রেখে দেওয়ার বিষয়ে কাতালান ক্লাবটি সবদিক খতিয়ে দেখলেও দলবদলের অঙ্ক
২ ঘণ্টা আগে