আবুধাবি টি-টেনের নতুন মৌসুমের শুরুটা অ্যাঞ্জেলো ম্যাথুসের জন্য অম্লমধুর। নর্দার্ন ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্ব থাকা ম্যাথুসের ব্যাটিং, বোলিংয়ে দেখা গেছে বিপরীত চিত্র। ব্যাটিংয়ের ব্যর্থতা তিনি পুষিয়ে দিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিকে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে নর্দার্ন ওয়ারিয়র্স ও মরিসভিল স্যাম্প আর্মি। টস হেরে প্রথমে ব্যাটিং করা কেপটাউন স্যাম্প আর্মি ১০ ওভারে ৫ উইকেটে করে ১০৩ রান। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ওয়ারিয়র্স অধিনায়ক ম্যাথুস। এরপর ১০৪ রান তাড়া করতে নেমে জয়ের মতো অবস্থা তৈরি করেছিল স্যাম্প আর্মি। শেষ ওভারে দরকার ছিল ২০ রান, হাতে ৫ উইকেট। উইকেটে ছিলেন মঈন আলি। শেষ ওভারে ম্যাথুস বোলিং করতে এসে প্রথম বলেই দিলেন ওয়াইড। ঠিক পরের বলেই তুলে নিলেন মঈনের উইকেট। ২৩ বলে ২ চার ও ২ ছয়ে ৩৭ রান করেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।
মঈনের উইকেটের পর ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ম্যাথুস নিলেন বাসিল হামিদ ও কাইস আহমেদের উইকেট। কাইসের উইকেট নিয়ে একই সঙ্গে ‘প্রতিশোধ’ ও হ্যাটট্রিক-দুটিই হয়ে গেল ম্যাথুসের। শ্রীলঙ্কান অলরাউন্ডারের উইকেট নেন কাইস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৯৪ রানে থেমে যায় স্যাম্প আর্মির ইনিংস। ৯ রানের রুদ্ধশ্বাস জয়ে টি-টেনের নতুন মৌসুম শুরু করল নর্দার্ন ওয়ারিয়র্স। হ্যাটট্রিক করেও অবশ্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাননি ম্যাথুস। ২ ওভারে ১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অভিমন্যু মিথুন।
২০২৩ বিশ্বকাপে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছিলেন ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে যা প্রথমবার ঘটেছে। ম্যাথুসের টাইমড আউট নিয়ে এরপর হয়েছে অনেক আলোচনা-সমালোচনা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে