Ajker Patrika

নিয়তি মেনে নিয়ে শেষ টি-টোয়েন্টির দিকে তাকিয়ে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ মে ২০২৬, ১৪: ১৬
নিয়তি মেনে নিয়ে শেষ টি-টোয়েন্টির দিকে তাকিয়ে বাংলাদেশ
সিরিজে এগিয়ে আছে স্বাগতিকেরা। ছবি: বিসিবি

শেষ টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে খুব বেশি কথা বলেননি শামীম হোসেন পাটোয়ারি। পৌনে সাত মিনিটের সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশজুড়েই ছিল এই ব্যাটারের প্রসঙ্গ। এর বাইরে যত কথা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বেরসিক বৃষ্টির বিষয়টি।

চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টির পেটে গেছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ জিতেও এখন সিরিজ জেতা নিয়ে অনিশ্চয়তায় স্বাগতিকেরা। বৃষ্টিতে আগের ম্যাচটি ভেসে যাওয়ায় সমতায় সিরিজ শেষ করার সুযোগ নিউজিল্যান্ডের সামনে। তবে প্রকৃতির ওপর যে কারও হাত নেই, এই ধ্রুব সত্য মেনে নিলেন শামীম। শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে বদ্ধপরিকর তারা।

শামীম বলেন, ‘বৃষ্টির ওপর তো কারো হাত নেই, এটা ব্যাড লাক। ও ধরনের কথা হয়নি এখনও। তবে আমাদের সামনে সিরিজ জেতার ভালো সুযোগ আছে। আমরা চাইবো অবশ্যই জেতার জন্য।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে তাওহীদ হৃদয় সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও দলের জয়ে শামীমের অবদানও কম নয়। সতীর্থ হৃদয়ের সঙ্গে যখন দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ছিলেন, তখন এই বাঁ হাতির নামের পাশে শোভা পাচ্ছিল ১৩ বলে ৩১ রানের ঝলমলে ইনিংস। রানের চেয়েও নাথান স্মিথেরর করা ১৬তম ওভারে নো লুক শট খেলে বেশি আলোচনায় তিনি। এই প্রসঙ্গ উঠে এল আজকের সংবাদ সম্মেলনেও।

নো লুক শট প্রসঙ্গে শামীম বলেন, ‘এটা আমি সব সময় নেটে অনুশীলন করি। কারণ আমি জানি যখন ব্যাটিংয়ে নামি, একটু ইম্প্রোভাইজ শট খেলতে পছন্দ করি। তাই আমি এগুলো একটু বেশি অনুশীলন করি।’

টি-টোয়েন্টিতে নিজেদের পরিকল্পনা শামীম বলেন, ‘আমি চাইব টি-টোয়েন্টি ম্যাচগুলো এভাবেই খেলা উচিত, নাহলে বড় ম্যাচগুলো জেতা সম্ভব না। আমি যখনই ব্যাটিংয়ে যাই, একটু ইতিবাচক চিন্তা নিয়ে যাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত