
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কদিন ধরেই উত্তাল শ্রীলঙ্কার ক্রিকেট। এবার দেশটির ক্রিকেটে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাথরুমে নারীদের ভিডিও করে বিপদে পড়েছেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার।
অভিযোগ উঠেছে, অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার একটি বেসরকারি হোটেলে অবস্থানরত নারী চিকিৎসকদের গোপনে ভিডিও ধারণ করেছেন। ঘটনাটি ঘটেছে কলম্বোর নারাহেনপিটা এলাকায়। যেখানে চিকিৎসকেরা একটি পেশাগত সম্মেলনে অংশ নিতে অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই ক্রিকেটার মোবাইল ফোন ব্যবহার করে বাথরুমের ফাঁক দিয়ে চিকিৎসকদের গোসলের ভিডিও ধারণ করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আদালতে হাজির করার পর দুই অভিযুক্তকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আগামী ২৫ মে পুনরায় তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি মিরর শ্রীলঙ্কার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নারাহেনপিটা পুলিশ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা কয়েকজন নারী চিকিৎসক স্নানের সময় গোপনে ভিডিও ধারণ করেছেন। ঘটনাটি ঘটে নারাহেনপিটার একটি বেসরকারি হোটেলে, যেখানে চিকিৎসকরা একটি পেশাগত সম্মেলনে অংশ নিতে অবস্থান করছিলেন।
তদন্তে আরও জানা গেছে, অভিযুক্তরা শুধু নারী নয়, একই স্থানে থাকা কিছু পুরুষের ভিডিও-ও ধারণ করেছিলেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না সেসব খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ উঠেছিল। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ চলাকালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দানুশকা গুনাথিলাকা। যদিও পরবর্তীতে তিনি জামিন পান। এ ছাড়া, সাবেক ক্রিকেটার দুলিপ সমারাভিরা এক নারী খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণের অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ হন।

বাবা হোর্হে মেসির মৃত্যুতে তড়িঘড়ি করেই লিওনেল মেসি ফ্লোরিডা থেকে ছুটে যান সুদূর রোজারিওতে। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় মেসির বাবার মৃত্যুশোকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামিসহ অনেকেই জানিয়েছে শোকবার্তা। বাবার মৃত্যুশোক কাটিয়ে আজ মাঠে ফিরলেও হার নিয়েই মাঠ
১৬ মিনিট আগে
প্রস্তুতি ম্যাচের ফর্মটাই যেন হাসান মাহমুদ টেনে আনলেন আজ। ডারউইনে কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও হাসান নিয়েছিলেন ৪ উইকেট। আজ ডারউইনে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
১০ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
১০ ঘণ্টা আগে