বিসিবির সবশেষ পরিচালনা পর্ষদের সভা কবে হয়েছে? মনে করা কঠিনই হলো বোর্ড সভা আয়োজনে বিসিবি-সংশ্লিষ্ট এক কর্মকর্তার। বিসিবির সবশেষ বোর্ড সভা হয়েছে গত আগস্টে, সেটিও জরুরি ভিত্তিতে। তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক চূড়ান্ত করার লক্ষ্যে। তার আগে নিয়মিত বোর্ড সভাটি হয়েছিল গত জুনে।
বছরের প্রথম বোর্ড সভা তো বটেই, এ সভায় সভাপতিত্ব করতে যাওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নতুন পরিচয়, তিনি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী। এখন পাপনের যে ব্যস্ততা, তাতে ভবিষ্যতে বিসিবির বোর্ড সভা কি এমনই লম্বা বিরতিতে হবে, সেই প্রশ্নও এসে যাচ্ছে।
বর্তমান পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভাটি হচ্ছে আট মাস পর। লম্বা সময় পর হতে যাওয়া সভার আলোচ্যসূচি নেহাত কম নয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত লম্বা সময় পর প্রধান নির্বাচক পদে পরিবর্তন আসার বিষয়টি। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, আট বছর ধরে থাকা পদে আর তাঁর থাকা হচ্ছে না। শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম, কোচ নিয়োগ, বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা, জাতীয় দলের অধিনায়ক ঠিক করা, ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনসহ বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা তো আছেই।
বিশ্বকাপ-ব্যর্থতার পর গঠিত বিশেষ কমিটির সদস্য আকরাম খান আজকের পত্রিকাকে বললেন, ‘কাল (আজ) বোর্ড মিটিংয়ে আমরা দিয়ে দেব। এটা হয়েছে, ওটা হয়েছে, কে কী বলেছে, সামনে কী করা উচিত হবে, কী করা উচিত হবে না—এসব থাকছে আমাদের রিপোর্টে।’

পেনাল্টি থেকে গোলটা করতে পারলেই কিলিয়ান এমবাপ্পে বসে যেতেন লিওনেল মেসির পাশে। কিন্তু এমবাপ্পে সোজা বলটা তুলে দিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর হাতে। এমন ঘটনার পর চলছে নানা আলোচনা। ম্যাচ শেষে ব্যাখ্যাও দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১২ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে রেকর্ড বই তছনছ করছেন তিনি। তবে আর্জেন্টিনা ফাইনাল খেললে বিপাকে পড়তে পারেন তারকা ফরোয়ার্ড। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কাও রয়েছে।
১ ঘণ্টা আগে
রেকর্ড বই বলছে, টানা ৩৫ ম্যাচে অপরাজিত লুইস দে লা ফুয়েন্তের দল। চলতি বিশ্বকাপে এখনো কোনো প্রতিপক্ষ স্পেনের জালের নাগাল পায়নি। আজ লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে যখন বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ের আগে স্পেনের অন্যতম ভরসা দানি অলমো স্পষ্ট করে দ
১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বিশ্বকাপে ফ্রান্স-মরক্কো ম্যাচের ফল মানে তো এমন কিছুই। টানা দুই বিশ্বকাপে নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে গেল মরক্কো। তবে আগামী বিশ্বকাপে মরক্কো ভিন্ন গল্প লিখবে বলে আশাবাদী দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি।
২ ঘণ্টা আগে