২০২৩ ওয়ানডে বিশ্বকাপ যে ভারতে হচ্ছে তা অনেকটা নিশ্চিত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির চাওয়াটা একটু ভিন্ন। তিনি চাইছেন, বিশ্বকাপও যেন এশিয়া কাপের মতো ‘হাইবিড’ মডেলে হয়। তাতে বিশ্বকাপের কিছু ম্যাচ হতে পারে বাংলাদেশে।
‘হাইব্রিড’ মডেলের প্রসঙ্গ এসেছে এবারের এশিয়া কাপে। ২০২৩ এশিয়া কাপের ভেন্যু ছিল এবার পাকিস্তানে। তবে পাকিস্তানে খেলতে যেতে আপত্তি জানিয়েছে ভারত। তখন ভারতকে নিয়ে এশিয়া কাপ খেলতে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছে পিসিবি। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে যেমন সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ডেও হতে পারে। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেঠি বিশ্বকাপও এশিয়া কাপের মতো আয়োজনের প্রস্তাব দিয়েছেন। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমার কথা হচ্ছে, যখন বিশ্বকাপ হবে তখনো আমরা একই মডেল এখানে কাজে লাগাতে পারি। ভারতীয় সরকার বিসিসিআইকে পাকিস্তানে খেলতে অনুমতি দিচ্ছে না। তেমনি ভারতে খেলতে আমাদের সরকারও অনুমতি দেবে না। তাই আমাদের ম্যাচ হতে পারে বাংলাদেশে বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে। এই ভাবেই এশিয়া কাপ, বিশ্বকাপ চলবে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হতে পারে একইভাবে।’
এবারের ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। তবে এশিয়া কাপ নিয়ে জটিলতা এখনো কাটেনি। ক্রিকবাজের এক প্রতিবেদনে কদিন আগে বলা হয়েছে, আমিরাতে খেলতে রাজি না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে আবহাওয়া। যেখানে সেপ্টেম্বরে আমিরাতে থাকে প্রচণ্ড গরম। এর আগে ওয়ানডে সংস্করণের ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর।

গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বের টিকিট পকেটে পুরে সবার আগে নির্ভার সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তবে এই গ্রুপ এবং গ্রুপ ‘এফ’-এর বাকি দলগুলোর জন্য শেষ রাউন্ডের সমীকরণটা এখন বাঁচা-মরার। সেই লড়াইয়ের মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চোখ—শেষ বত্রিশের মঞ্চে এখন জার্মানির সঙ্গী হচ্ছে কোন দলগুলো?...
২৩ মিনিট আগে
বিশ্বকাপ জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতেই হবে—ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এমন বাস্তবতাই যেন সামনে তুলে ধরলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। জয় না পেলেও তাঁর বিশ্বাস, এই ম্যাচ ইংল্যান্ডকে আরও শক্তিশালী করবে। বোস্টনে মঙ্গলবার ঘানার বিপক্ষে ৭৯ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের...
২৮ মিনিট আগে
‘আই অ্যাম ব্যাক’—ক্রিস্টিয়ানো রোনালদো ফিরে এসেছেন। উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করার পর টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে রীতিমতো গর্জে ওঠেন রোনালদো। কদিন ধরে যাঁরা বলছিলেন, ‘পর্তুগালের সমস্যার নাম রোনালদো’, তাঁদের উদ্দেশেই ছিল সিআর সেভেনের এই কড়া বার্তা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ফুটবল সমর্থকেরা নিশ্চিত ভোর চারটার কথা চিন্তা করে নিজেদের মোবাইল-ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন। ঘটনাটা নিশ্চয়ই সবার জানা। কারণ, মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড। ম্যাচ শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন নেইমারের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে...
৪ ঘণ্টা আগে