রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট হবে আগামীকাল। টুর্নামেন্টের ১১তম সংস্করণ জাঁকজমক করতে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলের জন্য কিছু পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আজ সকাল থেকে বিসিবিতে চলে সেনাবাহিনীর বিভিন্ন নিরাপত্তা মহড়া। বেলা ১১টার দিকে বিসিবি কার্যালয়ে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তারপর সংবাদ সম্মেলনে কথা বলেন আসিফ মাহমুদ ও ফারুক আহমেদ। বিপিএলের মান নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলে এটা আমাদের ১১তম আসর। আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে সংগ্রাম করছি, এটা সত্য। আমার বোর্ড সভাপতি হিসেবেও এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। সব সময় একটা শুরু থাকে, যেখান থেকে আমরা উত্তরোত্তর ভালো করতে পারি।’
ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএল ভালোভাবে আয়োজন করতে এবং মানোন্নয়নের জন্য ড. ইউনূসের সঙ্গে এরই মধ্যে বসেছেন তাঁরা। প্রধান উপদেষ্টা কিছু পরামর্শও দিয়েছেন। সেগুলো নিয়ে কাজ করা কথা বললেন ফারুক, ‘এ ব্যাপারে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। আমরা তাঁর সঙ্গে বোর্ড থেকে...যারা কাজ করে...বিপিএল নিয়ে দুজন কর্মকর্তা, আমাদের ক্রীড়া উপদেষ্টা, ওনার সঙ্গে যাঁরা আছেন সবাই বসেছি। আমরা কিছু চমৎকার আইডিয়া পেয়েছি। সেগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে।’
প্রধান উপদেষ্টার পরামর্শগুলোর প্রেজেন্টেশন দেখতে মূলত আজ বিসিবি কার্যালয়ে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় ফারুক বলেন, ‘এ ব্যাপারে আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটি টুর্নামেন্টে কত জিনিস প্রবেশ করানো করা যায়। তবে এটাও বলব, আমাদের এই মেয়াদে হয়তো এটা প্রথম, কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে, যেগুলো আমরা চেষ্টা করব বাস্তবায়ন করার।’
প্রধান উপদেষ্টার পরামর্শকে গুরুত্বের সহকারে দেখছেন আসিফ মাহমুদও। জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার আগেও প্যারিস অলিম্পিক বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
প্রধান উপদেষ্টার পরামর্শ প্রসঙ্গে আসিফ মাহমুদ বললেন, ‘বিসিবিই এখানে বড় অংশটা রাখবে। আমার মনে হয়েছিল, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, তিনি এখানে আসার আগেও যে অলিম্পিক হয়েছে, সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন। এ রকম একটা টুর্নামেন্টে তাঁর সে অভিজ্ঞতা ও রিসোর্সটা যদি ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সে জায়গা থেকে আমি বিপিএল আয়োজক দল যারা আছে, তাদের সঙ্গে একটু সময় দিতে স্যারকে অনুরোধ করেছিলাম।’

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
৬ ঘণ্টা আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
৭ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
৯ ঘণ্টা আগে