ক্রিকেটের অনেক রেকর্ডে নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। এবার আইপিএলে আরেকটি রেকর্ড নিজের নামে করলেন ভারতীয় ব্যাটার। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সাত হাজার রান করেছেন তিনি।
আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রেকর্ডটি গড়েছেন কোহলি। সাত হাজার রানের রেকর্ডটি গড়তে ২৩৩ ম্যাচ খেলেছেন টুর্নামেন্টের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা এই ব্যাটার। ইনিংসের হিসাবে ২২৫টি। সব মিলিয়ে এখন তাঁর রান ৭ হাজার ৪৩। আর কোনো ব্যাটারের এই রেকর্ড নেই। ২১৩ ম্যাচে ৬ হাজার ৫৩৬ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ভারতের আরেক ব্যাটার শিখর ধাওয়ান।
সাত হাজার রানের রেকর্ডের সঙ্গে টুর্নামেন্টে ৫০টি ফিফটিও করেছেন কোহলি। ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ফিফটির ফিফটি করলেন বেঙ্গালুরুর ব্যাটার। ৫৯ ফিফটি নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার। আর সব মিলিয়ে এবারের মৌসুমে ১০ ম্যাচে ৬ ফিফটি করেছেন কোহলি।
রেকর্ড গড়ার ম্যাচে ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন কোহলি। তাঁর ফিফটির সঙ্গে মহিপাল লমরোর মাত্র ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংসে দিল্লিকে ১৮২ রানের লক্ষ্য দেয় বেঙ্গালুরু। প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ৬০ রান করেছে দিল্লি।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে