
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ লাহোরে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের। পাকিস্তানে গ্রুপপর্বের তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে, ফলে কিউই-প্রোটিয়াদের ম্যাচ নিয়েও একটা অদৃশ্য ভয় ছিল। তবে আকুওয়েদার বলছে, সেই অদৃশ্য ভয় নেই এ ম্যাচে।
আজ লাহোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নেই। ঝলমলে রোদ সেখানে। বায়ুতে আর্দ্রতা ৫৪ শতাংশ। বাতাসের গতিবেগও স্বাভাবিক—ঘণ্টায় ১৩ কিলোমিটার। লাহোরে সবশেষ গ্রুপপর্বে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
সবকিছু ভুল প্রমাণ করে যদি বৃষ্টি হয়েও থাকে বিকল্প সিদ্ধান্তও আছে আইসিসির। আজ খেলা না হলে কাল রিজার্ভ ডেতে হবে। তা-ই নয়, পুরো ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টাই করছে আইসিসি। নকআউটে প্রত্যেক ম্যাচের মূল দিন এবং রিজার্ভ দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা অতিরিক্ত সময়ও বরাদ্দ রাখা হয়েছে। আইসিসি সেমিফাইনাল-ফাইনালের ফল নির্ধারণে ওভারও বাড়িয়েছে। ফলের জন্য নকআউট ম্যাচের ক্ষেত্রে প্রতিটি দলের অন্তত ২৫ ওভার খেলা বাধ্যতামূলক, যা গ্রুপ পর্বের ২০ ওভারের বেশি হলেই চলতো।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অবশ্য বলেছে, নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর জন্য প্রয়োজনে ওভার কমিয়ে সর্বনিম্ন প্রয়োজনীয় সংখ্যায় আনা হতে পারে। যদি নির্ধারিত দিনে খেলা শুরু হয় কিন্তু পরবর্তীতে রিজার্ভ দিনের প্রয়োজন হয়, তাহলে খেলা সেখান থেকেই শুরু হবে যেখানে থেমেছিল, নতুন করে ম্যাচ শুরু হবে না।
ম্যাচটি ৫০ ওভারের হবে নাকি সংক্ষিপ্ত ওভারের হবে, তা নির্ভর করবে নির্ধারিত দিনে খেলা কত ওভারে পুনরায় শুরু হয় তার ওপর। যদি বৃষ্টির কারণে কোনো সেমিফাইনালে ফলাফল নির্ধারণ করা না যায়, তাহলে হৃদয়বিদারক সমীকরণ। গ্রুপ পর্বে শীর্ষে থাকা দল ফাইনালে যাবে। এ সিদ্ধান্ত নিঃসন্দেহে গ্রুপ রানার্সআপ হওয়া দলের জন্য হৃদয়বিদারকই হওয়ার কথা। সে ক্ষেত্রে নিউজিল্যান্ডেরই কপাল পুড়বে। তবে আবহাওয়া এখন পর্যন্ত স্বস্তিতেই রেখেছে তাদের।

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২২ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে