Ajker Patrika

ব্যাটিংয়ে নামার আগেই বাংলাদেশের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২: ২৩
ব্যাটিংয়ে নামার আগেই বাংলাদেশের ধাক্কা
গোড়ালি মচকে গেছে এই ব্যাটারের। ছবি: বিসিবি

দিনের শুরুতেই সাদমান ইসলামকে নিয়ে অস্বস্তি বাংলাদেশ দলে। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই বাঁহাতি ওপেনার। তাঁর চোট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম।

এক অডিও বার্তায় বায়েজিদুল জানালেন, গোড়ালি মচকে গেছে সাদমানের। পরীক্ষা নিরীক্ষার পর চোটের সবশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বায়েজিদুল বলেন, ‘সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তাকে এমআরআই স্ক্যান করানোর জন্য পাঠাব।’

দারুণ ছন্দে আছেন সাদমান। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। তাই শেষ পর্যন্ত তাঁকে না পেলে সেটা বাংলাদেশের জন্য সেটা বড় ধাক্কাই হবে।

সাদমানের চোটের ঘটনাটি ঘটে আজ দিনের শুরুতেই। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি আলতো করে লেগ সাইডে ফ্লিক করেন জাঙ্গো। সীমানার দিকে যেতে থাকা বল ঠেকাতে দৌড় দেন সাদমান। তবে বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে মচকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি ব্যাটার।

চিকিৎসকেরা মাঠে এসে সাদমানকে প্রাথমিক চিকিৎসা দেন। বাঁ পায়ের জুতা খুলে দেওয়া হলেও যন্ত্রণায় দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। শেষ পর্যন্ত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত