ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এ টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল। এর মধ্যে ১২টি দল সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।স্বাগতিক হওয়ার সুবাদে সেই আসরে সরাসরি অংশ নেবে সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
এই বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৪ বিশ্বকাপে । স্বাগতিক দেশ হিসেবে তাদের সঙ্গে যুক্ত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।আগামী ১৪ নভেম্বরের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাকি দুই দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এই ১২ দল সরাসরি ২০২৪ বিশ্বকাপের মূলপর্বে খেলবে। বাকি ৪ দল বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেবে।
এছাড়া নারীদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের প্রক্রিয়াও বিষয় জানিয়েছে আইসিসি। ১০ দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে আটটি দল। এর ৬ দল নির্ধারণ করা হবে ২০২৩ আসরের দুই গ্রুপ থেকে। আর বাকি দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল সুযোগ পাবে সরাসরি খেলার (আয়োজক দল যদি এর মধ্যে না থাকে)। বাকি দুই দল নেওয়া হবে পূর্ব-নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায়।
এদিকে ২০২২-২০২৫ সালের চক্রের নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে মেয়েদের আগামী ওয়ানডে বিশ্বকাপের দল নির্বাচন করা হবে। আয়োজক দেশ ছাড়াও পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি জায়গা করে নেবে টুর্নামেন্টে। আট দলের টুর্নামেন্টে বাকি দুই দল নির্ধারণের জন্য আয়োজন করা হবে বাছাইপর্ব। অন্যদিকে প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। উদ্বোধনী আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা। আগামী জানুয়ারিতে ১৬ দলের ৪১ ম্যাচের টুর্নামেন্টটি মাঠে গড়াবে।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৩ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২২ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে