যতটা একপেশে ম্যাচ হওয়া সম্ভব, সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টে তা-ই দেখা গেল। ৩২৮ রানে হেরে সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে এখনো অনেক জায়গায় উন্নতি করতে হবে।
হারের ব্যবধানটাই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ কতটা মুখ থুবড়ে পড়েছে। দুই ইনিংসের শুরুর চিত্রটা একই। প্রথম ইনিংসে ৩১ রানে হারায় ৩ উইকেট। প্রথম ইনিংসের সর্বোচ্চ রানসংগ্রাহক তাইজুল ইসলাম করেন ৪৭ রান। দ্বিতীয় ইনিংসেও ৩৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত দুই ইনিংসেই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়—টপ অর্ডার ব্যাটারদের কেউই কোনো ইনিংসে পারেননি ২০ পেরোতে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্তর মুখেও ঝরেছে ব্যাটিং নিয়ে হতাশার বাণী। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের নতুন বলের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ রয়েছে। শক্তিশালী হয়ে ফিরতে আমাদের পরিকল্পনা করে এগোচ্ছি।’
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৫৭ রানেই হারায় ৫ উইকেট। খালেদ একাই নেন ৩ উইকেট। তবে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ২০২ রানের জুটি গড়লেই লঙ্কানদের ইনিংস ২৫০ ছাড়ায়। দ্বিতীয় ইনিংসেও তাঁরা দুজন সেঞ্চুরি করেন ও ২০০ এর কাছাকাছি জুটি গড়েন। ধনাঞ্জয়া-কামিন্দুর প্রশংসা করে শান্ত বলেন, ‘ডিডিএস (ধনাঞ্জয়া ডি সিলভা) ও কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে, কৃতিত্ব তাদের দিতেই হবে। যেভাবে শুরু করেছিলাম, আমাদের পেসারদের নিয়ে গর্বিত। উইকেট ভালো ছিল।’
৫১১ রান তাড়া করতে নেমে ৩৭ রানেই বাংলাদেশ হারায় ৫ উইকেট। সেখান থেকে স্বাগতিকেরা অলআউট হয়েছে ১৮২ রানে। ধ্বংসতূপে দাঁড়িয়ে একাই লড়ে যাওয়া মুমিনুল হক ১৪৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লঙ্কানদের বিপক্ষে টেস্টে রানসংগ্রাহকের তালিকায় মুমিনুল পেছনে ফেলেন তামিম ইকবালকে। মুমিনুলের থেকে এমন ব্যাটিংয়ের আশা করছিলেন শান্ত, ‘তিনি (মুমিনুল) অসাধারণ ইনিংস খেলেন। তিনি তাঁর অভিজ্ঞতা দেখিয়েছেন। এমন ব্যাটিংই তাঁর থেকে আশা করছিলাম। আশা করি, তিনি সেটা চালিয়ে যেতে পারবেন।’
আরও পড়ুন:

২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
২১ মিনিট আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
৩ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে মুখোমুখি
৪ ঘণ্টা আগে