
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই এসেছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
তুরস্ক সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধন করতেই মূলত ওজিলের ঢাকায় আসা। তাঁর সঙ্গে এসেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলেও। ওজিলকে দেখতেই ক্যামেরার লেন্স ঘিরে ধরে তাঁকে। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ব্যক্তিরা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয়ক সংস্থা (টিকা) যৌথভাবে ওজিলের ঢাকা সফরের আয়োজন করেছে। গতকাল জার্মান বিশ্বকাপজয়ী ফুটবলার ঢাকায় এসেছেন। আগামীকাল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ভ্রমণ শেষে ঢাকা ছাড়ার কথা ওজিলের।
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত জার্মানির জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন ওজিল। ২০১৪ সালে মারকানায় আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানির অংশ ছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ২৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৪০ গোলে। ২০২৩ সালে তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে খেলে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ, ফেনারবাসে, বাসাকসেহির, ভের্ডার ব্রেমেন, শালকে—এই ছয় ক্লাবের হয়ে খেলেছেন ওজিল।

মোসেঙ্গো-ওম্বা বলেন, ‘মানুষ তাদের সব সমস্যা ভুলে লেপার্ডসদের পেছনে ছুটছে। কঙ্গো থেকে আসা মানেই ইবোলা নয়। কঙ্গো বিশাল একটি দেশ এবং আমরা এই রোগের সঙ্গে অনেকবার লড়েছি। বিশ্বের ভয় পাওয়ার কিছু নেই।’
৫ ঘণ্টা আগে
ঐতিহাসিক সিরিজ জয়ের পর বোলারদের র্যাঙ্কিংয়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ
৬ ঘণ্টা আগে
পঞ্চম বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি যা কিছু শিখেছি তা দলের মাঝে বিলিয়ে দিতে চাই যাতে আমরা শিরোপা জিততে পারি। গতবার আমি অত্যন্ত আবেগ ও উদ্দীপনা নিয়ে খেলেছিলাম, তবে এবার আমার ভেতরের জেদ ও চেতনা আরও তীব্র। আশা করি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সবাই প্রস্তুত।’
৭ ঘণ্টা আগে
মেডিকেল পরীক্ষার পর আজ বিকেল ৫টায় শুরু হবে ব্রাজিলের প্রথম অনুশীলন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর যুব দলের তিন তরুণ—ফ্লেমেঙ্গোর গোলরক্ষক লিও নানেত্তি, বোতাফোগোর ফেলিপে সুজা এবং ভাস্কোর ব্রুনো রিবেইরো এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন। লিও নানেত্তি বিশ্বকাপ জুড়েই দলের সঙ্গে অনুশীলনে থাকবেন।
৯ ঘণ্টা আগে