সরকারের সীমাহীন দুর্নীতিতে টালমাটাল শ্রীলঙ্কার অর্থনীতি। ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে দেশটি। গোতাবায়া রাজাপক্ষে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে পদত্যাগের ঘোষণা দিলেও পরিস্থিতি এখনো অগ্নিগর্ভ।
এমন পরিস্থিতিতেও শ্রীলঙ্কায় দিব্যি চলছে ক্রিকেট। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সফলভাবে আয়োজন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভারতীয় নারী দলও কদিন আগে খেলে এসেছে নির্বিঘ্নে। এই মুহূর্তে পাকিস্তানকে আতিথ্য দিচ্ছে তারা। এই সিরিজও কোনো ঝুটঝামেলা ছাড়া আয়োজন করতে পারলে এশিয়া কাপ মঞ্চস্থের আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে যেত এসএলসি। কিন্তু দেশটিতে আক্ষরিক অর্থেই জ্বালানির সংকট দেখা দেওয়ায় বাস্তবতার কাছে হার মানতে হচ্ছে তাদের।
জুলাইয়ের শুরুতেও যেকোনো পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজনে আত্মবিশ্বাসের সুরে কথা বলা এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন। জ্বালানি সংকটেরই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন আর এশিয়া কাপের মতো মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজন এক বিষয় নয়। এটা করতে হলে ১০টি বাসের জ্বালানি নিশ্চিত করতে হবে। সঙ্গে লাগেজের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া দলগুলোর ব্যবস্থাপক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকেও পরিবহন সুবিধা দিতে হবে। স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলো যে জেনারেটর দিয়ে চলে, সেটিরও জ্বালানি নিশ্চিত করতে হবে। ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচে অনেক মানুষ খেলা দেখতে আসবে। তারা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা বর্তমান পরিস্থিতি উপভোগ করবে না।’
যদিও সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে ভারত। গত সমপ্তাহে দেশটিকে ৩৫ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতেও জ্বালানির ঘাটতি সহজে মেটানো সম্ভব হচ্ছে না।
বিদেশি ক্রিকেটারদের নির্বিঘ্নে খেলা দূরে থাক, খোদ লঙ্কানরাই ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না। কদিন আগে অলরাউন্ডার চামিকা করুণারত্নে আক্ষেপ নিয়ে বলেছেন, ‘দুই দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর ভাগ্যক্রমে পেট্রল পেয়েছি। চরম জ্বালানিসংকটের কারণে আমি অনুশীলনেও যেতে পারিনি।’ লঙ্কান ক্রিকেটারই যখন এমন কথা বলেন, তখন দূর থেকেও পরিস্থিতি সহজেই আঁচ করতে পারার কথা।
শ্রীলঙ্কায় না হলে এশিয়া কাপ হতে পারে বাংলাদেশে—কদিন আগে এমন কথা শোনা গেলেও বিসিবি জানিয়েছে, তারা এখনো প্রস্তাব পায়নি। বেশ কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, টুর্নামেন্ট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা এ সপ্তাহেই বসতে চলেছে। পরিবর্তিত আয়োজক দেশের নাম ও নতুন সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হুলিয়ান আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লা লিগার প্রথম ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার পর এবার ক্লাবের অনুশীলনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় সংস্থাটি। মরক্কো ও পর্তুগালের সঙ্গে আগামী বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন।
১ ঘণ্টা আগে
ডারউইনের পর এবার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের মঞ্চ ম্যাকাই। আগামীকাল সকাল ৬টায় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই মাঠে এবারই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই উইকেটের আচরণ নিয়ে দুই দলেরই কিছুটা অজানা শঙ্কা থাকছে।
২ ঘণ্টা আগে
পেশাদার ফুটবলে রোনালদিনিও সবশেষ খেলেছেন ২০১৫ সালে। তবে অবসরের ঘোষণা দিয়েছেন আরও তিন বছর পর। ইতালির এক ক্লাবের হয়েই ব্রাজিল কিংবদন্তি অবসর ভেঙে ফিরতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে