
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটির পর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনানুষ্ঠানিক সভা করে ফেললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে উপস্থিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। মাহমুদউল্লাহর সঙ্গে নীতিনির্ধারকদের এই সভার পরই যত গুঞ্জন।
এ বছরের ফেব্রুয়ারিতে ৩৮ পেরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে আবারও তাঁকে নিয়ে সেই পুরোনো গুঞ্জন, এটিই কি শেষ ২০ ওভারের বিশ্বকাপ তাঁর? টি-টোয়েন্টি ক্রিকেটকে কি বিদায় জানিয়ে দেবেন টুর্নামেন্টের পর? নাজমুল হাসান পাপন এ ব্যাপারটিকে (মাহমুদউল্লাহর অবসর গুঞ্জন) হেসে উড়িয়ে দিয়েছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য হয়ে পড়েছিলেন মাহমুদউল্লাহ। ২০২২ এর সেপ্টেম্বরে এশিয়া কাপের পর এ বছরই ফিরেছেন বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে। চলতি বছর এখনো পর্যন্ত সাত টি-টোয়েন্টি খেলে দুই ফিফটি করেছেন তিনি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলেন ৫৪ রানের ইনিংস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে রিয়াদ অবসর নেবেন কি না, এমন প্রশ্ন করা হয় পাপনকে। প্রশ্ন শুনেই হাসলেন পাপন। কণ্ঠে কিছুটা বিস্ময় এনে বিসিবি সভাপতি বলেন, ‘সে (মাহমুদউল্লাহ) অবসর নেবে! এসব নিয়ে কোনো কথাই হয়নি। কী বলছেন আপনারা! টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেবে, এমন কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। আমার মনে হয় না, এমন কিছু আছে। কারণ সে এখনো খেলছে, এখনো খেলবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। ১৬০ ও ১৪০ রান করে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় হয়েছেন সিরিজের সর্বোচ্চ দুই রানসংগ্রাহক। তবে এই সিরিজেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪২ রানে হারিয়েছে ১০ উইকেট। মিরপুরে আজ শেষ টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ফিফটি করেছেন বলেই দেড় শ পেরোতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও তানজিদ তামিম, মাহমুদউল্লাহসহ কয়েক জনের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের যে ধরনের দল, যাদের কাছে যেমন আশা-প্রত্যাশা ছিল, সবার কাছ থেকে তেমন পারফরম্যান্স পাওয়া যায়নি। ব্যাটিংটা ভালো হয়নি। এটা সরাসরি আমি বলে দিচ্ছি। তবে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে। উদাহরণ হিসেবে কিছু ম্যাচে তানজিদ তামিমের মানসিকতা ভালো লেগেছে। তাওহীদ হৃদয়ের খেলা ভালো লেগেছে। সাবলীলভাবে খেলে যাচ্ছে। অনিককে দেখেছি। আগে ওর খেলা সেভাবে দেখা হয়নি। তার খেলাও ভালো লেগেছে। সবচেয়ে ভালো তো অবশ্যই মাহমুদউল্লাহ রিয়াদের খেলা ভালো লেগেছে।’

হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
২ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলার কারণে এক সপ্তাহ বিরতি ছিল ইউরোপিয়ান লিগগুলোতে। বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগাসহ অন্যান্য লিগগুলো। প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সনাল, চেলসি, ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবগুলো। অন্যদিকে লা লিগায় খেলতে নামবে বার্সেলোন
৩ ঘণ্টা আগে