
সংকটময় এক সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। ঘরের মাঠে দলটি টেস্টে হেরেছে জিম্বাবুয়ের কাছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের রেকর্ডও আছে দলটির। ক্রিকেটের বাজে অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা নিয়মিত ব্যঙ্গ-বিদ্রুপ করছেন।
ক্রিকেটের সময় যেখানে বাজে কাটছে, বিপরীতে দেশে ফুটবলের জোয়ার উঠেছে। বাংলাদেশ-ভুটান, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দুটি দেখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলামদের দেখতে স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে। ফুটবল-ক্রিকেট তুলনা নিয়ে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ফুটবল খেলা বলুন বা ক্রিকেট—সবাই খেলাপ্রেমী। যাঁরা ফুটবল দেখতে গেছেন, তাঁরা ক্রিকেটও দেখতে আসেন। এই দর্শকেরাই কিন্তু আসেন। তাঁরা আসেন বাংলাদেশের টানে।’
হতশ্রী পারফরম্যান্সের কারণে ক্রিকেট থেকে ভক্ত-সমর্থকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। যেটার বাস্তব প্রমাণ দেখা গেছে পাকিস্তানের কাছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর।২ জুন সকালে হামজার আগমন নিয়ে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীসহ ভক্ত-সমর্থকদের যে আগ্রহ দেখা গিয়েছিল, তেমন কিছু চোখে পড়েনি সেদিন সন্ধ্যায় বাংলাদেশের ক্রিকেটারদের দেশে ফেরার পর।
ক্রিকেট নিয়ে আগ্রহ কমে যাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন মিরাজ। বরং নিজেদের উন্নতি কী করে করা যায়, সেটা নিয়েই ভাবছেন তিনি। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের মধ্যে এসব বিষয়ে আলাপ হয় না। এগুলো নিয়ে চিন্তিতও নই। আমরা একটা সেক্টর, ফুটবল অন্য সেক্টর। আমাদের চিন্তাভাবনা থাকে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। আমরা সেভাবে তুলনা করি না।’
ক্রিকেট-ফুটবল নিয়ে মানুষের তুলনার কারণ অবশ্য বুঝতে পারছেন না মিরাজ। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার বলেন, ‘কিছু মানুষ তুলনা করেন। এটা তাঁরা কীভাবে করেন, আমি জানি না। হয়তো সামাজিক মাধ্যমেই করেন। তবে বেশির ভাগ মানুষ মনে হয় না এমনটা (তুলনা) করেন।’
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪ জুন বাংলাদেশ জেতে ২-০ গোলে। সেই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করেন হামজা চৌধুরী। অপর গোলটি করেন সোহেল রানা। অন্যদিকে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে প্রাণপণে লড়েও জিততে পারেনি বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার বাংলাদেশকে ২-১ গোলে হারায় সিঙ্গাপুর। কোচ কাবরেরা এই ম্যাচে তাঁর ট্যাকটিকসের কারণে ভীষণ সমালোচিত হয়েছিলেন।
গলে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই মূলত শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

লামিনে ইয়ামালের কথা শুনে মন খারাপ করতে পারেন জাতীয় দলের সতীর্থ রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের এই মিডফিল্ডার। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছেন না ইয়ামাল।
৭ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
৩ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৪ ঘণ্টা আগে