
৮৯ রানের লক্ষ্য দিয়ে বর্তমান ক্রিকেটে জেতা তো অনেক দূরের কথা। ন্যুনতম লড়াইটুকু করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-আবাহনী লিমিটেডের ম্যাচটা হয়েছে এমনই। এই একপেশে ম্যাচেই রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া শাইনপুকুর ২৫.৪ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায়। ছন্দে থাকা আবাহনীকে হারাতে বোলিংয়ে অসাধারণ কিছু করতে হতো শাইনপুকুরকে। কিন্তু কিসের কী! ৮৯ রানের লক্ষ্য তাড়া করতে আবাহনীর লেগেছে কেবল ৪০ বল। দুই ওপেনার ইমন ও জিসান আলম আবাহনীকে এনে দিয়েছেন ১০ উইকেটের জয়। ১৫ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ইমন।
সব মিলিয়ে যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটির রেকর্ড করেছেন ইমন। ১৫ বলে ফিফটির রেকর্ড রয়েছে অ্যাডাম হলিওয়াক ও সালমান বাটের। হলিওয়াক এই কীর্তিটা করেছেন ১৯৯৪ সালে আর বাট করেছেন ২০০৮-০৯ সালে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১২ বলে ফিফটির রেকর্ড ২০০৫-০৬ সালে করেছেন কৌশল্যা বীরারত্নে। ১৩ ও ১৪ বলে ফিফটি করে এই তালিকায় দুই ও তিনে থিসারা পেরেরা ও ররি ক্লেইনভেল্ট।
আবাহনীর ৪০ বলের মধ্যে ইমন একাই খেলেছেন ২৩ বল। ৪ চার ও ৬ ছক্কায় ৬৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ইমনের সঙ্গী জিসান করেছেন ১৭ বলে ১৭ রান। ইমন-জিসানের তাণ্ডবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি। তবে রেকর্ড গড়েও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাননি ইমন। ৬ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আবাহনীর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
মিরপুর শেরেবাংলায় আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাওহীদ হৃদয়। প্রাইম ব্যাংকের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হৃদয়। মোহামেডানের আক্রমণাত্মক বোলিংয়ে ৩২.২ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। শামীম হোসেন পাটোয়ারী ছাড়া বলার মতো পারফরম্যান্স আর কেউ করতে পারেননি। সাত নম্বরে নেমে ৬১ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৮৯ রান করেছেন শামীম।
মোহামেডানের তাইজুল ৩.২ ওভারে ৫ রানে নিয়েছেন ৪ উইকেট। ইবাদত হোসেন চৌধুরী পেয়েছেন ৩ উইকেট। ৭ ওভারে খরচ করেন ২৭। দিয়েছেন এক ওভার মেডেন। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার রনি।
১৭৫ রানের লক্ষ্য হলেও অর্ধেক উইকেট হারিয়েছে মোহামেডান। ৩০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করেছে দলটি। হৃদয় করেছেন ৫৫ বলে ৫৭ রান। ৭ চার ও ২ ছক্কা মেরেছেন। আর ১২০ বল হাতে রেখে মোহামেডানের ৫ উইকেটের জয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন মিরাজ। ছয় নম্বরে নেমে ৫৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৭ রান করেছেন তিনি।
বিকেএসপির চার নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাব-গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচটা বেশ রোমাঞ্চ ছড়িয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৫৮ রান। ২৫৯ রানের লক্ষ্যে নেমে ২ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান। ম্যাচসেরা হয়েছেন নাঈম ইসলাম। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা গুলশানের একপ্রান্ত আগলে রাখেন তিনি। ছয় নম্বরে নেমে ৬৭ বলে ৬ চার ও ১ ছক্কায় করেছেন ৬৮ রান।

হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হেরে আগেই দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। সিরিজ জিততে বাবর আজমের দলকে জিততে হতো শেষ দুই টেস্ট। তবে এবারও দেখা গেল পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে জিতে ইংল্যান্ড এক ম্যাচ আগেই নিশ্চিত করল সিরিজ।
৯ ঘণ্টা আগে
সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি হতো শ্রীলঙ্কাতেই। দ্বীপ দেশটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এই বৈশ্বিক ইভেন্ট। কিন্তু সেটা আর হতে যাচ্ছে না। শ্রীলঙ্কা থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগে
নতুন ভবন নির্মাণের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রুতই পুরোনো ভবনটি ভেঙে সেখানে একটি বড় হাইরেজ ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে। সেই ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সব ফ্যাসিলিটি রাখা হবে। এর মাধ্যমে আধুনিক ও উন্নত পরিবেশে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুয
১১ ঘণ্টা আগে
কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু তিনি যে আর চার-পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যাঁর বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ
১২ ঘণ্টা আগে