
শুরুটা হয়েছিল দাপুটে জয় দিয়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
আয়ারল্যান্ডকে হারিয়ে আসর শুরু করলেও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে অজিরা। এমন ভরাডুবির পর দলের সমালোচনা তো চলছেই, তবে এর চেয়েও বড় শঙ্কা দেখা দিয়েছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে। স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডরা আদৌ অলিম্পিকের মঞ্চে নামতে পারবেন কি না, তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।
অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট ইভেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি দল অংশ নেবে বলে জানা গেছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে, বাকি পাঁচটি দল মহাদেশভিত্তিক বাছাই বা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হতে পারে। যদিও চূড়ান্ত যোগ্যতা অর্জনের নিয়ম এখনো ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইসিসি।
বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায় র্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলতে পারে। কেননা র্যাঙ্কিংয়ে অবনমন হলে অলিম্পিকে সরাসরি খেলার স্বপ্ন ফিকে হয়ে যেতে পারে অজিদের। কিউইরা যদি সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে, তবে র্যাঙ্কিংয়ে তারা অস্ট্রেলিয়াকে টপকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এমনটি ঘটলে অলিম্পিকের মূল আসরে পৌঁছাতে বাছাইপর্বের কঠিন লড়াইয়ে নামতে হতে পারে প্যাট কামিন্স-স্টিভ স্মিথদের। সেখানে দ্বিতীয় সারির দলগুলোর বিরুদ্ধে লড়াই করে তবেই অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে হবে তাদের।
আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হার এবং পরের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হওয়ার পর বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।

বাছাইপর্বের বাধা টপকাতে না পেরে গত বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল জিম্বাবুয়েকে। তবে এবারের বিশ্বকাপে যেন এক বদলে যাওয়া জিম্বাবুয়ের গল্প দেখছে ক্রিকেট বিশ্ব। বাছাইয়ে অপরাজিত থেকে মূল মঞ্চে আসা সিকান্দার রাজার দল এখন রীতিমতো উড়ছে। ওমানকে হারিয়ে যাত্রা শুরু করা জিম্বাবুয়ে পরের ম্যাচেই সাবেক বিশ্ব চ্য
১ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখায় বাংলাদেশ। এরপর থেকে ধ্যানজ্ঞান মানেই ‘মিশন অস্ট্রেলিয়া’। তা ঘিরে বাফুফে নানান পরিকল্পনার কথা শোনালেও বেশির ভাগই শুধু মুখের বুলি হিসেবে থেকেছে। নারী দলের কোচ পিটার বাটলারও এ নিয়ে বেশ বিরক্ত। তাই সত্য লুকাতে চাননি তিনি। প্রস্তুতির ঘাটতি কথা তুলে ধর
১ ঘণ্টা আগে
২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কাঠামো অনুযায়ী বেতন কমেছে তাসকিন আহমেদের। আর বেতন বেড়েছে রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ ছয় ক্রিকেটারের।
২ ঘণ্টা আগে
রমজানের প্রথম দিনের বিকেলেই মিরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে একে একে হাজির চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমনদের কাছ থেকে
২ ঘণ্টা আগে