
বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় যে শেষ হয়েও হলো না শেষ। কারণ, গত বছরের অক্টোবরে হাথুরু বরখাস্ত হলেও ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকার সময় বারবার আলোচনায় এসেছিলেন তিনি (হাথুরু)। ফারুকের চেয়ার বদলানোর পর আবার আলোচনায় হাথুরু।
হাথুরুকে নিয়ে আলোচনা সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে। ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে হাথুরুর বিরুদ্ধে। সেই বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে যে তদন্ত কমিটি হয়েছিল, সেটার সদস্য ছিলেন মাহবুব আনাম। আজ যখন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন, তাঁর সঙ্গে মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন বোর্ড পরিচালকেরা। মাহবুব আনাম, আকরাম খানরাও এসেছেন।
২০২৩ বিশ্বকাপের নাসুম-হাথুরু কাণ্ড নিয়ে বিসিবির এই বোর্ড সভায় আবার প্রশ্ন করা হয়েছে যে হাথুরুর ঘটনার কোনো প্রমাণ পেয়েছিলেন কি না। বিসিবি পরিচালক মাহবুব বলেন, ‘যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেতাম, তাহলে আমাদের প্রতিবেদনে সেটা থাকত। তখনই প্রকাশ পেত।’
২০২৪ সালের অক্টোবরে হাথুরুকে বরখাস্ত করার কারণ হিসেবে নাসুমকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চড়কাণ্ডের কথা উল্লেখ করেছিলেন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক। ফারুকের সেই কথার প্রসঙ্গ টেনে যখন জিজ্ঞেস করা হয়, মাহবুব আর কথা বাড়াতে চাননি। মাহবুব বলেন, ‘আমি যেটা বলেছি, সেটাই সঠিক। আপনি আমার উত্তর পেয়ে গেছেন।’
ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল দিনভর চলছিল নানা আলোচনা। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণ করা হয়েছে। অপসারণের আগে তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠানো হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। সেখানে আট পরিচালকের স্বাক্ষর ছিল। একমাত্র আকরাম খানই সেই চিঠিতে স্বাক্ষর করেননি। এ ব্যাপারে আকরাম আজ বলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। গণমাধ্যমকে বলতে চাই না।’
২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার এনএসসি পরিচালক পদে নিয়োগ দেয় বুলবুলকে। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।
আরও পড়ুন:

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে