
১৪ বছর আগের কথা। সুনীল নারাইনের বলে লাসিথ মালিঙ্গা করলেন স্লগ সুইপ। লং অনে ডোয়াইন ব্রাভো ক্যাচ ধরতেই কলম্বোর প্রেমাদাসায় পিনপতন নীরবতা। আরও একবার শিরোপা জয়ের কাছাকাছি এসেও জিততে না পারার হতাশায় যখন কাঁদছিলেন শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকেরা, বিপরীতে উদযাপনে ব্যস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন আরেক তারকা কাইরন পোলার্ডও। এবার পোলার্ড, নারাইন, ব্রাভোর নামে একটি স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে গতকাল ‘ব্রাভো, পোলার্ড, নারাইন স্ট্যান্ড’-এর উদ্বোধন করা হয়েছে। ত্রিনিদাদ এন্ড টোবাগোর ৬৪তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবেই তিন তারকা ক্রিকেটারের নামে হলো স্ট্যান্ডের নামকরণ। এর আগে স্ট্যান্ডটি ‘ট্রিনি পস স্ট্যান্ড’ নামে পরিচিত ছিল।
টি-টোয়েন্টিতে তিন ক্রিকেটারের অবদানের স্বীকৃতি হিসেবেই পোলার্ড, নারাইন ও ব্রাভোর নামে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। পোলার্ড এখন পর্যন্ত ৭৫১ টি-টোয়েন্টি ম্যাচে ১৪৯৩৩ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ৩৪১ উইকেট। ডোয়াইন ব্রাভো খেলেছেন ৫৮২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। করেছেন ৬৯৭০ রান ও ৬৩১ উইকেট।
নারাইন সম্প্রতি টি-টোয়েন্টিতে ৬৫০ উইকেট নিয়েছেন। এই তালিকায় তাঁর ঠিক ওপরেই আছেন রশিদ খান। ৭৩৬ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। টি-টোয়েন্টিতে নারাইন খেলেছেন ৬১৪ ম্যাচ। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএলে) সর্বোচ্চ ১৪০ উইকেট নিয়েছেন তিনিই।
সিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা তিনে আছেন ব্রাভো। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ১২৯ উইকেট নিয়েছেন সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডার। সিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ উইকেট নিয়েছেন ইমরান তাহির।
কুইন্স পার্ক ওভালের এই ভেন্যুর বিভিন্ন অংশের নাম এর আগে ত্রিনিদাদ এন্ড টোবাগোর আরও কয়েকজন কিংবদন্তির নামে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রায়ান লারা প্যাভিলিয়ন, ডেরিক মারের প্লেয়ার্স’ গ্যালারি, জেফরি স্টলমেয়ার স্ট্যান্ড এবং লিয়ারি কনস্ট্যানটাইন স্ট্যান্ড।
এর আগে ত্রিনবাগো নাইট রাইডার্স ব্রাভোর জার্সি নম্বর ৪৭ অবসর ঘোষণা করেছিল। দলের প্রতি তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। নারাইন, ব্রাভো, পোলার্ডও বর্তমানে ২০২৬ সিপিএল উপলক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সে রয়েছেন। পোলার্ড ও নারাইন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন। ব্রাভো নাইট রাইডার্সের কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করছেন।

পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
১৪ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ব্যাপক রদবদলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। টানা দুই টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করার পর সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া এবং প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বিস্ময়কর বলে আখ্যা
২৬ মিনিট আগে
লিওনেল মেসি ও আর্জেন্টিনা—নাম দুটি যেন একই গল্পের দুই অধ্যায়। দীর্ঘ অপেক্ষা, ব্যর্থতা, সমালোচনা, কান্না পেরিয়ে শেষ পর্যন্ত দেশের জার্সিতে সম্ভাব্য সব গৌরবই ছুঁয়ে দেখেছেন তিনি। অবসর নেওয়ার আগে গত ২১ বছরে দেশের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত পার করেছেন এলএমটেন।
১ ঘণ্টা আগে
আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচকে সামনে রেখে পাকিস্তান দলে ব্যাপক রদবদল করা হয়েছে। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে এবং লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা। দুই ম্যাচে পাকিস্তানের চারট
২ ঘণ্টা আগে