
আজ প্রকাশ পেল শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার। মুম্বাইয়ে তাঁর ট্রেলার প্রকাশের দিন আজ উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার ও সনাৎ জয়াসুরিয়া। নিজের বায়োপিক ‘৮০০’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মুরালি।
বিশেষ করে দুই কিংবদন্তি টেন্ডুলকার ও জয়াসুরিয়ার উপস্থিতির কারণে উচ্ছ্বসিত মুরালি। দুজনকে নিয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই গর্বিত যে তারা (টেন্ডুলকার ও জয়াসুরিয়া) আমার বায়োপিকের ট্রেলার প্রকাশের দিন সঙ্গে আছে। এই প্রজেক্টটা গত ৫ বছর ধরে কাজ চলছে। অবশেষে এটা সত্যি হয়েছে। আশা করি, মানুষ এটা উপভোগ করবে।’
‘৮০০’ শিরোনামে মুরালির বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন এমএস শ্রীপাথি। সিনেমাটি পরিচালনাও করছেন তিনি। এতে মুরালিধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত মধুর মিত্তাল। স্লামডগ মিলিয়নিয়ারে সেলিম মালিকের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হন। এবার শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুরালির ভূমিকায় জাদু দেখা যাবে তাঁকে।
মুরালির টেস্ট উইকেটের সংখ্যার সঙ্গে মিল রেখে বায়োপিকের নাম রাখা হয়েছে ‘৮০০’। বায়োপিকে মুরালির অজানা গল্পগুলো তুলে আনার চেষ্টা করা হয়েছে। যার শুরুটা ১৯৭০ সালের ঘটনাপ্রবাহ দিয়ে,যখন শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলরা নির্যাতিত হয়েছেন। সব মিলিয়ে গৃহযুদ্ধের মধ্য থেকে উঠে এসে মুরালির ক্রিকেটার হয়ে ওঠা ও সর্বকালের সেরা বোলারদের একজন হয়ে ওঠার গল্প থাকবে এই সিনেমায়।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৭ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৯ ঘণ্টা আগে