
নির্বাচনী ডামাডোলে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। ৬ অক্টোবর ভোটের উৎসবে মেতে উঠবে ক্রিকেটাঙ্গন। সেদিন রাত ৯টার দিকে জানা যাবে নতুন সভাপতির নাম।
এবার নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দুজনেই হতে চান সভাপতি। ভোটের লড়াইয়ের আগে অবশ্য কথার লড়াইয়ে মেতেছেন তারা।
সোনারগাঁও হোটেলে পরিচালক পর্ষদের নির্বাচন শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল :
২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
২৩ সেপ্টেম্বর – আপত্তি গ্রহণ
২৪ সেপ্টেম্বর – আপত্তির ওপর শুনানি
২৫ সেপ্টেম্বর – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৬-২৭ সেপ্টেম্বর- মনোনয়নপত্র বিতরণ
২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল
২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা
৬ অক্টোবর- নির্বাচন

এশিয়ান গেমসের ব্যস্ততায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট। তবে খেলছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। সতীর্থ হাসানকে ছাড়া খেলতে নেমে আজ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন তিনি।
১০ ঘণ্টা আগে
শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান—সব দিক থেকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট ছিল সেটার ছাপ। ব্যাটিং কিংবা বোলিং—দুই বিভাগেই জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘুরিয়েছে সফরকারীরা। ফলস্বরূপ বড় জয়ে সিরিজ শুরু করেছে মিচেল মার্শের দল।
১১ ঘণ্টা আগে
আগামী ২৭ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে বিসিবি-রবি বোলার হান্ট। তার আগে আজ এই আয়োজনের উদ্বোধনী হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসানদের মতো বাংলাদেশ দলের পরিচিত মুখরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই সংস্করণের নেতৃত্বে আর দেখা যাবে না তাঁকে। উইকেটরক্ষক ব্যাটারের এই সিদ্ধান্ত মোটেও ভালো নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ ঘণ্টা আগে