
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহোরের টুপি পরিয়ে দেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
রিশাদের অভিষেক ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে লাহোর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান করেছে তারা। ফখর জামান ১৮ ও আব্দুল্লাহ শফিক ৩৬ রানে ব্যাট করছেন।
পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরেছে লাহোর। সেই ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক ও বোলিংয়ে ১ ওভারে ১৭ রান খরচ করেন ভিসে। এমন পারফরম্যান্সের জেরে আজ একাদশ থেকে বাদ পড়েন এই প্রোটিয়া অলরাউন্ডার।
গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন রিশাদ। কিন্তু নানা কারণে যেতে পারেননি। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড বিভাগ থেকে তাঁকে দলে টানে লাহোর। এছাড়া গোল্ডেন বিভাগ থেকে নাহিদ রানাকে পেশোয়ার জালমি ও লিটন দাসকে দলে নেয় করাচি কিংস। যদিও চোটের কারণে লিটনের পিএসএল শুরুর আগেই শেষ হয়ে যায়। তাই পাকিস্তান থেকে ফিরতে হয় তাঁকে। জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততার কারণে এখনো পাকিস্তানে যেতে পারেননি নাহিদ। প্রথম টেস্টের পর পেশোয়ারে যোগ দেবেন এই পেসার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে