
মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। দুই দলের মধ্যে এটিই হবে প্রথম টেস্ট।
অন্যদিকে বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১৪ সালের পর একাদশে তিন পেসার নিয়ে টেস্ট খেলছে বাংলাদেশ।
শরীফুল, ইবাদতের সঙ্গে আছেন খালেদ আহমেদ। তিন পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আছেন একাদশে।
২০১৯ সালের পর টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে সাত ক্রিকেটারের। বাংলাদেশের ১৩৭তম হলেও নিজেদের চতুর্থ টেস্ট খেলছে আইরিশরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মুমিনুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), অ্যান্ড্রু ম্যাকব্রিন, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট, মারে কামিন্স, পিটার মুর ও জেমস ম্যাককোলাম।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৮ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৮ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৯ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
১০ ঘণ্টা আগে