
রাজশাহী ওয়ারিয়র্সের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপেক্ষায় ছিলেন, কখন শুরু করবেন উদ্যাপন। অবশেষে ১৮তম ওভারের পঞ্চম বলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডিপ মিড উইকেটে এস এম মেহেরব ক্যাচ ধরতেই শুরু হয় উদ্যাপন। চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে ২০২৬ বিপিএল চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স।
২০২৬ বিপিএল ফাইনালের আগে তেমন কোনো উত্তাপ ছিল না বললেই চলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা এতই হয়েছে যে, বিপিএল আড়ালেই চলে গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ফাইনাল নিয়ে ভক্ত-সমর্থকেরা যে রোমাঞ্চের আশা করেছিলেন, সেটার ছিটেফোঁটাও দেখা যায়নি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই আজ চট্টগ্রাম রয়্যালসকে রীতিমতো নাস্তানাবুদ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ৬৩ রানের জয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেল শান্তর দল।
১৭৫ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম রয়্যালস। যার শুরুটা করেন বিনুরা ফার্নান্দো। তৃতীয় ওভারের তৃতীয় ও পঞ্চম বলে নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়কে ফিরিয়েছেন ফার্নান্দো। নাঈম ৯ রান করলেও জয় রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। চতুর্থ উইকেটে জাহিদুজ্জামান ও মির্জা বেগের ২৩ বলে ২৫ রানের জুটিই চট্টগ্রামের ইনিংসে সর্বোচ্চ জুটি।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা চট্টগ্রাম রয়্যালস ২ রানে হারিয়েছে শেষ ৪ উইকেট। ১৭.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে গেছে শেখ মেহেদী হাসান নেতৃত্বাধীন চট্টগ্রাম রয়্যালস। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন চট্টগ্রামের ওপেনার মির্জা বেগ। ৩৬ বলের ইনিংসে মেরেছেন ২ চার ও ১ ছক্কা। রাজশাহীর বিনুরা ফার্নান্দো ৩ ওভারে ৯ রানে নিয়েছেন ৪ উইকেট। হাসান মুরাদ পেয়েছেন ৩ উইকেট। ২ ও ১ উইকেট পেয়েছেন জেমস নিশাম ও আবদুল গাফফার সাকলাইন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। পুরো ২০ ওভার খেলে ১৭৪ রান করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিস গেইল, তামিম ইকবালের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। ৬২ বলে ৬ চার ও ৭ ছক্কায় তানজিম তামিম করেছেন ১০০ রান। চট্টগ্রামের শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ দুটি করে উইকেট নিয়েছেন। সেঞ্চুরিয়ান তানজিদ তামিম হয়েছেন ফাইনালসেরা। ফিল্ডিংয়ে দুটি ক্যাচও ধরেছেন তিনি।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১২ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে