ভারতের বিপক্ষে বোলিং-ব্যাটিং কিছুতেই পেরে উঠল না পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহদের ওপর তাণ্ডব চালিয়ে আগে ব্যাটিং করে ৩৫৬ রান করেছিল ভারত। বড় লক্ষ্য তাড়ায় নেমে কুলদীপ যাদবের ঘূর্ণিতে নাকাল পাকিস্তানের ব্যাটাররা। ৩২ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় তারা। ভারত জিতেছে ২২৮ রানে।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে রানে এটাই সবচেয়ে বড় জয় ভারতের। এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল ১৪০ রানের। ২০০৮ সালে মিরপুরে এসেছিল তাদের সে জয়।
ভারতের ৩৫৬ রান তাড়া করতে হলে দুর্দান্ত কিছু করতে হতো পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের। কিন্তু শুরুতেই পিছিয়ে যায় পাকিস্তান। ৪৩ রানে টপ অর্ডারের গুরুত্বপূর্ণ দুটি উইকেট হারায় তারা। দলীয় ১৭ রানে জসপ্রীত বুমরার ফুল লেংথের বল ডিফেন্স করতে গিয়ে স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ হয়ে ফেরেন ইমাম-উল-হক। আউট হওয়ার আগে করেন ৯ রান। লক্ষ্য যখন বড়, অধিনায়কের দায়িত্বও বেড়ে গিয়েছিল অনেক। দারুণ কিছু করতে হতো বাবর আজমকে। কিন্তু ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটারও এদিন তেমন কিছু করতে পারেননি। হার্দিক পান্ডিয়ার ইনসুইং বুঝে উঠতে পারেননি বাবর। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে বল আঘাত করে অফস্টাম্পে। ২৪ বলে ১০ রানে ফেরেন তিনি। এরপর ১১ ওভারে পাকিস্তান রান যখন ৪৪, প্রেমাদাসা স্টেডিয়ামে নামে বৃষ্টি।
বৃষ্টি বিরতির পর খেলা শুরু হলেও পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। উল্টো ৯৬ রানেই প্রথম ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। ব্যক্তিগত ২৭ রানে ফখর জামান, ২ রানে মোহাম্মদ রিজওয়ান, ২৩ রানে সালমান আলি আগা, ৬ রানে শাদাব খান এবং ২৩ রানে ফেরেন ইফতিখার আহমেদ। শেষ পর্যন্ত ফখরের ২৭ রানই পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ।
চোটের শঙ্কা থাকায় নাসিম শাহ ও হারিস রউফ ব্যাটিংয়ে নামেননি। ৮ উইকেট গেলেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। মাত্র ৮ ওভারে ২৫ রান দিয়ে পাকিস্তানের ৫টি উইকেটই নিয়েছেন চায়নাম্যান খ্যাত কুলদীপ যাদব।
এর আগে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছিল ভারত। কোহলির ১২২ ও লোকেশের ১১১ রানের সৌজন্যে আগে ব্যাট করে ৩৫৬ রান বিশাল সংগ্রহ পায় তারা। ওয়ানডে সংস্করণে পাকিস্তানের বিপক্ষে যৌথ সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০০৫ সালে বিশাখাপত্তমে ৩৫৬ রান করেছিল ভারত। আগামীকাল একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষ মাঠে নামবে রোহিত শর্মার দল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে