অভিষেকেই ৭ উইকেট, এরপরও বিপদে আফগানরা

শারজায় টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে আফগানিস্তান। অভিষিক্ত স্পিনার নাসির খান মারুফখিলের ৭ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৩৩৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ৪৮ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তুলেতেই গুটিয়ে যায় আফগানিস্তান। এতে ১৮০ রানে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা।
আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। আগের দিনে সেঞ্চুরি থেকে ৪ রান পছিয়ে থেকে অপরাজিত ছিলেন ব্যাটার ব্রেন্ডন টেলর। আজ ৪ রান পূর্ণ করে সেঞ্চুরি তুলে নেন তিনি। ২১৭ বলে ১১৯ রান করে আউট হন তিনি। এ ছাড়া ইনোসেন্ট কাইয়া ৯৬ ও বেন কারান করেন ৪৪ রান।
তবে নাসিরের বোলিংয়ে শেষ দিকে দ্রুত উইকেট হারায় সফরকারীরা। ১৫১ রান দিয়ে ৭ উইকেট নেন এই অভিষিক্ত স্পিনার। জিয়াউর রহমান শিকার করেন ২ উইকেট। শেষ পর্যন্ত ১১৪.৫ ওভারে ৩৩৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৩২ রান করে অপরাজিত ছিল ব্র্যাড ইভান্স।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আফগানিস্তান। ২৭ রানের মধ্যে হারায় প্রথম দুই উইকেট। রহমানউল্লাহ ৩৪, হাশমতউল্লাহ শাহীদি ও রাহমত শাহ ৩০ রান করে করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহের পথে এগোতে পারেনি স্বাগতিকেরা।
জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ৩টি এবং ভিনসেন্ট মাসেকেসা ২টি উইকেট নেন। আফসার জাজাইয়ের ৩৩ ও নাসির খান মারুফখিল ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করে তারা। এতে এখনো ১৮০ রান পিছিয়ে রয়েছে আফগানিস্তান।









