Ajker Patrika

মোসাদ্দেকের ১৩৭, শিরোপার আরও কাছে খুলনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোসাদ্দেকের ১৩৭, শিরোপার আরও কাছে খুলনা
১৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ। শিরোপার অপেক্ষায় থাকা খুলনার বিপক্ষে ব্যাট হাতে লড়াই করছে রংপুর। শেষ রাউন্ডে ড্র করলেই রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় লিগের শিরোপা জিতবে খুলনা।

সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩০৯ রান তুলেছে ময়মনসিংহ। এর বড় কৃতিত্ব মোসাদ্দেকের। ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগের পর প্রথম শ্রেণির ক্রিকেটে আবার সেঞ্চুরি পেলেন তিনি। ১২তম সেঞ্চুরি করে দিন শেষ করেছেন ১৩৭ রানে অপরাজিত থেকে। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন আল আমিন জুনিয়র।

খুলনার বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বরিশালের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বরিশাল। তবে এক প্রান্ত আগলে রেখে দিন শেষ করেছেন ফজলে মাহমুদ। ১৫৬ বলে ৬৮ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। সিলেটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ, নাসুম আহমেদ ও নাঈম আহমেদ।

রাজশাহীতে ঢাকার বিপক্ষে চট্টগ্রামের প্রথম ইনিংস থেমেছে ২৮৮ রানে। ওপেনার সাদিকুর রহমান (৫৮) ও শাহ পরানের (৭৮) ফিফটিতে এই সংগ্রহ পায় তারা। ঢাকার সুমন খান ৩টি এবং সালাউদ্দীন শাকিল ২টি উইকেট নিয়েছেন। জবাবে দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ২০ রান করেছে ঢাকা।

শিরোপার দৌড়ে থাকা খুলনার বিপক্ষে রংপুরের ব্যাটিংয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে। প্রথম দিন শেষে তারা করেছে ৭ উইকেটে ৩২০ রান। আব্দুল্লাহ আল মামুনের ৭৩ রানের ইনিংসের পাশাপাশি ফিফটি পেয়েছেন মিম মোসাদ্দেক (৫৪) ও নাসির হোসেন (৫৭)। চলতি লিগে ১৩ ইনিংসে অষ্টম ফিফটি তুলে নিয়েছেন মিম। খুলনার হয়ে ২টি করে উইকেট পেয়েছেন সফর আলী ও শেখ পারভেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত