প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ম্যানচেস্টার সিটি। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে পেপ রেকর্ড টানা চারবারের লিগ চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছিল সিটি। পরশু ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে ওয়াটফোর্ডের বিপক্ষে জিতলেও আজ সেই জয়ের ধারায় থাকতে পারল না সিটিজেনরা।
চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যাওয়া ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সিটি। ছিলেন না মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাও। তবে তাঁদের অভাব বুঝতে না দিয়ে ৩৫ মিনিটে সিটিকে এগিয়ে দেন ইওস্কো গাভারদিওল। কাইরন ট্রিপিয়ারকে ফাঁকি দিয়ে দারুণভাবে তাঁকে বল ঠেলে দিয়েছিলেন জ্যাক গ্রিলিশ।
তবে বিরতির পর এই ব্যবধান ধরে রাখতে পারেনি সিটি। সেন্ট জেমস পার্কে ঘরের সমর্থকদের সামনে ৫৮ মিনিটে স্পট কিক থেকে নিউক্যাসলকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। ব্রুনো গুইমারেসের দুর্দান্ত এক পাস থেকে বল পেয়েছিলেন তিনি। কিন্তু সিটি গোলরক্ষক এডেরসন বাধা দিয়ে বসেন গর্ডনকে। তাঁকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি অনেকক্ষণ সময় নিয়ে ভিএআর পরীক্ষা করে নিউক্যাসলকে উপহার দেন পেনাল্টি।
লিগের আরেক ম্যাচে আবারও বড় জয় পেয়েছে চেলসি। আজ রাতে শুরুতে পিছিয়ে পড়েও ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে কোল পালমারের হ্যাটট্রিকে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে ব্লুজরা। শুধু হ্যাটট্রিক নয়, চেলসির চার গোলই করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে প্রথমার্ধে চার গোলের কীর্তি গড়লেন ২২ বছর বয়সী ইংলিশ উইঙ্গার। তাঁর গোল চারটির সময়—২১,২৮ (পেনাল্টি), ৩১ ও ৪১। বিরতির আগে ১৬ টাচ ও পাঁচ শট নিয়ে চারটিতেই জাল খুঁজে নেন ম্যানসিটির সাবেক এই তারকা।
আরেকটি মাইলফলকও ছুঁয়েছেন পালমার। এ নিয়ে প্রিমিয়ার লিগে তাঁর হ্যাটট্রিক সংখ্যা দাঁড়াল—৩। চেলসির হয়ে যা যুগ্মভাবে সর্বোচ্চ। লিগে সমান হ্যাটট্রিক আছে চেলসির সাবেক তিন তারকা জিমি ফ্লয়েড হ্যাসেলবেইঙ্ক, দিদিয়ের দ্রগবা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের।
আরেক ম্যাচে নিজেদের মাঠ এমিরেটসে লেস্টার সিটির বিপক্ষে লিয়ান্দ্রো ট্রোসার্ডের জোড়া গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ট্রোসার্ডের গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গানাররা। তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে লেস্টারকে সমতায় ফেরান জেমস জাস্টিন। পয়েন্ট ভাগাভাগিতে শেষ হতে যাওয়া ম্যাচটি জমে উঠে শেষ মুহূর্তে। যোগ করা চতুর্থ মিনিটে ট্রোসার্ড ব্যবধানটা ৩-২ করেন। ৫ মিনিট পর আর্সেনালের শেষ গোলটি করেন কাই হাভার্ৎজ।
এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এলো গানাররা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। ১৩ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।

মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে।
৫ মিনিট আগে
১৬ বছর আগের এক রাতে কানেকটিকাটের নিভৃত কুঁড়েঘরে বসে ১৪ বছরের এক কিশোর ল্যাপটপে দেখছিলেন আন্দ্রেস ইনিয়েস্তার সেই সোনালি মুহূর্ত। আনন্দে চিৎকার করতে করতে সেদিন লেকের চারপাশে চক্কর দিয়েছিল ছেলেটি। ১৬ বছর পর নিউজার্সির সবুজ গালিচা পেরিয়ে সেই রদ্রি নিজে বিশ্বসেরার ট্রফি হাতে তুলে নিয়ে লিখলেন ইতিহাস। ২০১০
৪২ মিনিট আগে
স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১২ ঘণ্টা আগে