ওয়াইড, নো বল ইস্যুতে আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের বিতর্ক বেশ পরিচিত দৃশ্য। অসন্তোষ প্রকাশ করায় ক্রিকেটাররা শাস্তি পেয়েছেন অনেকবার। নারী প্রিমিয়ার লিগের (ডব্লুপিএলের) প্রথম মৌসুমে সেই সমস্যার সমাধান এসেছে।
ডব্লুপিএলের প্রথম মৌসুমে ‘ওয়াইড’ ও ‘নো বল’ ইস্যুতে চালু হয়েছে রিভিউ নেওয়ার ব্যবস্থা। ওয়াইড এবং নো বল নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানাতে পারবেন ক্রিকেটাররা। ডব্লিউপিএলের প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ক্রিকইনফো জানিয়েছে, ‘আউট হয়েছে কি হয়নি, এই ব্যাপারে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেন ক্রিকেটাররা। এবার অন–ফিল্ড আম্পায়ারের ওয়াইড অথবা নো বলের সিদ্ধান্ত নিয়েও রিভিউ করতে পারবেন খেলোয়াড়েরা।’
ওয়াইড, নো বলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানাতে অবশ্য বেশি রিভিউ পাবে না দলগুলো। আগের মতোই দলগুলো ইনিংস প্রতি দুটি করে রিভিউর সুযোগ পাবে। এর মধ্যেই আউট, ওয়াইড, নো বল সব চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত। তবে লেগ বাইয়ের ব্যাপারে রিভিউ নেওয়া যাবে না।
ডব্লিউপিএলের প্রথম ম্যাচেই নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ানস–গুজরাট জায়ান্টস ম্যাচে মুম্বাইয়ের স্পিনার সাইকা ইসহাকের একটি ডেলিভারিতে ওয়াইড দিয়েছিলেন আম্পায়ার। তৎক্ষণাৎ রিভিউ নিয়েছিল মুম্বাই। রিভিউতে দেখা গিয়েছিল, গুজরাট ব্যাটার মনিকা প্যাটেলের গ্লাভসে লেগেছিল বল। রিভিউ নেওয়ার পরেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তিত হয়। ২০২৩ আইপিএলেও এই রিভিউ সিস্টেম চালু হতে পারে।
ওয়াইড এবং নো বলের সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত মুহূর্ত বেশি দেখা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এমন ঘটনা দেখা গেছে অনেকবার।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৩ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে