
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। দল বাজেভাবে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন তানজিদ হাসান তামিম। সেটার ফল পেলেন এই বাঁহাতি ওপেনার।
সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৫ বলে ১৫ রান করেন তামিম। দ্বিতীয় ম্যাচে খেলেন ৬১ রানের ইনিংস। শেষ টি–টোয়েন্টিতে তাঁর অবদান ৮৯ রান। তামিম ছাড়া ক্যারিবীয়ানদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে সিরিজে ধারাবাহিকতা দেখাতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। ধারাবাহিকতা দেখিয়ে এই সংস্করণের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়েছেন তামিম। বর্তমানে ১৭তম স্থানে আছেন তিনি। রেটিং পয়েন্ট ৬৩৬। এটা তাঁর ক্যারিয়ার সেরা ব্যাটিং র্যাঙ্কিং।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর কেউ উন্নতি করতে পারেননি। ৯ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন সাইফ হাসান। ৩ ধাপ পেছানো তাওহীদ হৃদয়ের অবস্থান ৪৬ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে ৫৮ তম স্থানে আছেন পারভেজ হোসেন ইমন। ৬৫ নম্বরে নেমে গেছেন জাকের আলী অনিক। ২ ধাপ পিছিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। হেরফের হয়নি লিটন দাসের। ৪৪ নম্বর জায়গাটি ধরে রেখেছেন তিনি।
বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭ নম্বরে আছেন শেখ মেহেদি হাসান। ৩ ধাপ উন্নতি করেছেন তানজিম হাসান সাকিব। ৩৪তম স্থানে আছেন এই ডানহাতি পেসার। অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদদের।
১ ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন মোস্তাফিজ। ২৬ নম্বরে নেমে গেছেন রিশাদ। ২ ধাপ পিছিয়েছেন এই লেগস্পিনার। ৫ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে আছেন তাসকিন। সমান ৫ ধাপ পিছিয়ে বর্তমানে ৫০ নম্বরে আছেন শরিফুল ইসলাম।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে