এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েদের কাছে হেরে ফাইনালে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার মেয়েদের মতো ফল বাংলাদেশের ছেলেদেরও। টুর্নামেন্টের প্রথম সেমিতে ভারতের কাছে হেরে সোনা জয়ের আশা শেষ হয়েছে।
ভারতের কাছে ৯ উইকেটের পরাজয়ে এশিয়ান গেমসে এখন ব্রোঞ্জ জয়ের লক্ষ্য বাংলাদেশের। আজ দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। এই ম্যাচে যে দল হারবে তারাই আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ।
শেষ আটের ম্যাচে শক্তি ও সামর্থ্যে পিছিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন সাইফ হাসান-আফিফ হোসেনরা। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে ২ রানের জয় এনে দিয়েছিলেন আফিফ। আর আজ শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের কোনো সুযোগই পায়নি বাংলাদেশ। নিজেদের ব্যাটিং ইনিংসের সময়ই বলা যায় সাইফের দলের পরাজয় নিশ্চিত হয়ে যায়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে যে মাত্র ৯৬ রান করে বাংলাদেশ। ৯৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জয় পেয়েছে ভারত। বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। বাকি ছিল ৬৪ বল। শুরুতে অবশ্য ধাক্কাই খেয়েছিল ভারত, সর্বশেষ ম্যাচে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়া যশস্বী জয়সওয়াল শূন্য রানে ফিরে যাওয়ায়। রিপন মণ্ডলের নেওয়া উইকেটটি একমাত্র সাফল্য বাংলাদেশের।
এরপর বাংলাদেশের শুধুই হতাশা। তিনে নামা তিলক ভার্মাকে নিয়ে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন রুতুরাজ গায়কোয়াড়। তাঁদের অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে ভারতের জয় ৯ উইকেটের। তিলক ২৬ বলে ৫৫ রান করেছেন আর অধিনায়ক রুতুরাজ অপরাজিত থাকেন ২৬ বলে ৪০ রানে।
এর আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারছিলেন না মাহমুদুল হাসান জয়-জাকির হাসানরা। দলীয় ২১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আফিফকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে সেই চেষ্টা বেশি দূর এগোয়নি। চতুর্থ উইকেটে মাত্র ১৫ রানের জুটি গড়তে পারেন তাঁরা। এরপর একের পর এক উইকেট হারিয়ে ৯ উইকেটে ৯৬ রান করতে পারে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক জাকের আলি অনিক। ১২ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার সাই কিশোর।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে