আইসিসির বড় কোনো টুর্নামেন্টের আগে ট্রফি সামনে রেখে সব দলের অধিনায়কের ছবি তোলার রীতি আছে। ২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের অধিনায়কদের নিয়ে তোলা ছবি ক্রিকেট ভক্তরা অনেকদিনই মনে রাখবে। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সেই রোমাঞ্চকর ফাইনালের ৪ বছর পর কড়া নাড়ছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবরে ভারতে হতে যাওয়া এই বিশ্বকাপে অন্য রকম এক রেকর্ড হতে যাচ্ছে। গত বিশ্বকাপের অধিনায়কদের কেউই এবার নেতৃত্বে থাকছেন না। যা ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে প্রথম।
বাংলাদশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তিন বছর খেলছেন না আন্তর্জাতিক ক্রিকেট। তাঁর পরিবর্তে এখন ওয়ানডে দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক এখন জস বাটলার। যেখানে ইয়ন মরগান কয়েক মাস আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেছেন। যার নেতৃত্বেই ইংল্যান্ড প্রথমবারের মতো জিতেছে ওয়ানডে বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের পরিবর্তে প্যাট কামিন্সের অধীনে এবারের বিশ্বকাপ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২১ এর শেষে বিরাট কোহলিকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। আর ২০২০ থেকে পাকিস্তানের ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। যেখানে ২০১৯ বিশ্বকাপে পাকিস্তান খেলেছিল সরফরাজ আহমেদের নেতৃত্বে। অন্যদিকে গুলবাদিন নাইবের জায়গায় আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন হাশমতউল্লাহ শাহিদি।
এরই মধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে কারা সরাসরি খেলবে বিশ্বকাপ আর কাদের বাছাইপর্বের বাধা অতিক্রম করতে হবে। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে না পারা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে মূলপর্ব খেলতে হলে বাছাইপর্ব খেলতে হবে। নেতৃত্বে পরিবর্তন আনা শ্রীলঙ্কায় ডিমুথ করুণারত্নের বদলে ওয়ানডে দায়িত্বে আছেন দাসুন শানাকা। আর ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে আছেন শাই হোপ। যেখানে গত বিশ্বকাপে উইন্ডিজ দলকে নেতৃত্ব দিয়েছিলেন জেসন হোল্ডার। এদিকে এখনও মূল পর্ব নিশ্চিত করতে না পারা দক্ষিণ আফ্রিকার বর্তমান নেতৃত্বে আছেন টেম্বা বাভুমা। যেখানে গত বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্বে ছিলেন ফাফ ডু প্লেসি। একমাত্র অধিনায়ক হিসেবে কেইন উইলিয়ামসন আছেন ঠিকই। আইপিএলে চোট পাওয়ায় বিশ্বকাপে খেলা অনেকটাই অনিশ্চিত কিউই এই ক্রিকেটারের। সেক্ষেত্রে বিশ্বকাপে কিউইদের নেতৃত্বে দেখা যেতে পারে টম লাথামকে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হলেও রেশ যায়নি। ৪৮ দলের টুর্নামেন্ট, ৩৯ দিনের বিশ্বকাপ, ১০৪ ম্যাচের বিশ্বকাপ নিয়ে কি আলোচনা এত সহজে থামে! ফিফাও সামাজিক মাধ্যমে এটা নিয়ে করছে আলোচনা। কোন মুহূর্তটা আইকনিক, ভক্ত-সমর্থকদের কাছ থেকে সেটা জানতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা একটি পোস্ট দিয়েছে।
১১ মিনিট আগে
ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন কাসেমিরো। ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে লিওনেল মেসির বিপক্ষে খেলেই। তবে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে একই দলে মাঠ ভাগাভাগি করার স্বপ্ন দেখেছেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিশ্বকাপের আংশিক মালিকানা নিয়ে শোরগোল পড়ে গেছে। এই ডামাডোলের মধ্যে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বর্জনের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাতে করে ফিফার অনেক টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনার রেশ এখনো কাটেনি। সেই ঘটনায় গাভির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা। সংস্থাটির শাস্তি থেকে তরুণ মিডফিল্ডারকে বাঁচাতে মরিয়া স্পেন।
১ ঘণ্টা আগে