ইসলামাবাদ ইউনাইটেডকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতিয়েছেন। ফাইনালে হয়েছেন ম্যাচসেরা। এমন দুর্দান্ত পারফরম্যান্সেই যেন আবারও জাতীয় দলে ফেরার আত্মবিশ্বাস খুঁজে পেলেন ইমাদ ওয়াসিম। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার।
নিজের এই সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ইমাদ। আজ নিজের অফিশিয়াল টুইটার পেজে ৩৫ বছর বয়সী তারকা লিখেছেন, ‘আমি উচ্ছ্বসিতভাবে ঘোষণা করছি, পিসিবি কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর আমার অবসর নিয়ে পুনর্বিবেচনা করেছি এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান ক্রিকেটের জন্য টি-টোয়েন্টি সংস্করণে আমাকে পাওয়া যাবে।’
ইমাদ বোর্ডকে ধন্যবাদ জানিয়ে আরও লেখেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই এবং দেশকে খ্যাতি এনে দিতে আমার সেরাটা দেব। পাকিস্তান সবার আগে!’
আগামী জুনে মার্কিন মুলুকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলতেই ইমাদের এই সিদ্ধান্ত। ২০১৫ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। অবসর নেন গত বছরের নভেম্বরে। তবে ৯ম পিএসএলে পুরোনো ছন্দেই দেখা গেছে তাঁকে। করাচিতে মুলতান সুলতানের বিপক্ষে ২৩ রানে ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। তার আগের দুটি এলিমিনেটর ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। এলিমিনেটর চলার সময়ে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইচ্ছে প্রকাশ করেন ইমাদ।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ মিনিট আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২৬ মিনিট আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৩ ঘণ্টা আগে