
পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় বেশ বিপাকেই পড়েছে আইসিসি। গত কালকের বৈঠক শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে গুঞ্জন ওঠেছে। এরই মাঝে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। শেষ পর্যন্ত ম্যাচটি না হলে বিশাল অঙ্কের ক্ষতি গুনতে হবে আইসিসিকে। অঙ্কটা চোখ কপালে তোলার মতো; ৬ হাজার ১৫০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কয়েক দিন ধরেই আলোচনা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিয়ে গতকাল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। সেই বৈঠকে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন নাকভি। সেসব পূরণ করলে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসা হবে বলে জানিয়েছেন পিসিবি প্রধান।
একই সঙ্গে সেই বৈঠক থেকে ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের বেশ কিছু দাবি পূরণ করবে আইসিসি–এমনটাই দাবি বেশ কিছু সূত্রের। বৈঠক শেষে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন বুলবুল। দুঃসময়ে পাশে থাকার পিসিবি প্রধান নাকভি, তাঁর বোর্ডের অন্যান্য কর্মকর্তা এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমী সমর্থকদের প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পিসিবির ক্রীড়াসুলভ মানসিকতা ও সংহতির প্রশংসা করেছেন বুলবুল।
বিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুল বলেন, ‘এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে, তাতে আমরা সত্যিই আবেগাপ্লুত। আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিন অটুট থাকুক। গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আলোচনার ইতিবাচক অগ্রগতির প্রেক্ষিতে আমি পাকিস্তানকে অনুরোধ করছি—সমগ্র ক্রিকেট বিশ্বের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলতে।’

কেবলমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপটাই খেলা হলো না বাংলাদেশের–একটা আফসোস হয়তো দীর্ঘ দিন থেকে যাবে ক্রিকেটার এবং ভক্তদের। এই ইস্যুতে গত কয়েক দিন ধরেই অস্থিরতা ছিল ক্রিকেট দুনিয়ায়, গড়িয়েছে অনেক জল। বাংলাদেশের সমর্থনে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত দ্বিমুখী চাপে বাংলাদেশের সব চাওয়া পূরণ করল আইসিসি।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার রোমাঞ্চ এখন বাংলাদেশ নারী ফুটবল দলে। অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার সেরাদের বিপক্ষে লড়তে যাওয়ার আগে আজ ২৬ সদস্যের দল সাজিয়েছে বাফুফে। ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের এই দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।
২ ঘণ্টা আগে
লিগ পর্বে জাতীয় দলের আদলে গড়া লিটন দাসের ধূমকেতু একাদশকে হারিয়ে দিয়েছিল জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। আজ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল দুর্বার। কিন্তু এবার শেষ হাসি হেসেছে লিটনের দল। ৭ রানে জিতেছে ধূমকেতু
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেবে আইসিসি–এমন খবর প্রকাশ করেছিল বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম। তবে এসব হুমকিতে পিসিবি কিংবা পাকিস্তান সরকার ভীত নয় বলে জানালেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
৩ ঘণ্টা আগে