
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেবে আইসিসি–এমন খবর প্রকাশ করেছিল বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম। তবে এসব হুমকিতে পিসিবি কিংবা পাকিস্তান সরকার ভীত নয় বলে জানালেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি নিলামে নাকভি বলেন, ‘কোনো হুমকিতে আমরা বা আমাদের সরকার ভয় পায় না। সারা বিশ্বই আমাদের ফিল্ড মার্শালকে চেনে, তাই কোনো হুমকিই আমাদের ভীত করতে পারে না। আইসিসি আমাদের জবাব দিলে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে যাব।’
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। মূলত দলটির সমর্থনেই ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এই প্রসঙ্গে নাকভি বলেন, ‘বাংলাদেশ প্রসঙ্গে বললে, তখন (টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ পড়ার পর) আমরা তাদের অবস্থানকে এভাবে ছেড়ে দিতে চাইনি। তারা আমাদের ভাই, আর পুরো পরিস্থিতিটা আপনাদের সামনেই ছিল। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন; এ নিয়ে বেশি কিছু বলব না। আমার মনে হয়, এই মুহূর্তে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পর্যায়ে আছে সেখানে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে অপেক্ষা করছি। ওদের পক্ষ থেকে কোনো তথ্য পেলেই জানানো হবে।’
পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণার পর থেকেই বিপাকে পড়েছে আইসিসি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকার বেশি ক্ষতি গুনতে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে। বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা পেতে গত কয়েক দিন ধরেই পিসিবির কর্তাদের বুঝিয়ে বর্জনের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার চেষ্টা করছে আইসিসি। সবশেষ গতকাল আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন নাকভি।
পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বদলানোই ছিল এই বৈঠকের আলোচ্য বিষয়। যেখানে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) তিনটি শর্ত জুড়ে দিয়েছেন নাকভি। এসব শর্ত মানলেই কেবল ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে পাকিস্তান–এমনটাই দাবি দেশটির একাধিক সংবাদমাধ্যমের। যদিও এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি আইসিসি। বিভিন্ন সূত্রের দাবি, ভারত-পাকিস্তান ম্যাচের স্বার্থে শেষ পর্যন্ত পিসিবির দাবি মেনে নেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। না হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিতে মুখ থুবড়ে পড়বে আইসিসিসহ বেশ কিছু ক্রিকেট খেলুড়ে দেশ।

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
৯ ঘণ্টা আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১০ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
১৩ ঘণ্টা আগে