ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়ে নতুন এক ঘটনার জন্ম দিল ভারত। একই সিরিজে তারা টেস্ট খেলতে গেছে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে। টেস্ট সিরিজে এক অংশ তারা খেলেছিল কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির অধীনে। পরের অংশ খেলার জন্য এবার গেল নতুন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। একই অবস্থা ইংল্যান্ড দলেরও। তারাও বাকি অংশ খেলবে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে।
এমন ঘটনার পেছনে অবশ্য করোনার মুখ্য ভূমিকা আছে। ভারত ২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাঁচ টেস্টের সিরিজ খেলতে। ভারতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে আসতে হয় তাদের। সে সফরের ভারতীয় দলের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী ও কোহলি। তবে প্রথম ম্যাচ খেলে কোহলি দেশে ফিরে আসলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন অজিঙ্কা রাহানে। এরপরও সিরিজ শেষ না করে ফিরে আসতে হয় ভারতকে। সিরিজে ভারত তখন এগিয়ে ছিল ২-১ ব্যবধানে।
এরপর নানা উত্থান-পতনে বদলে গেছে ভারতীয় দলের চিত্র। যার ফলে সিরিজের শেষ টেস্টটি ভারত খেলতে গেছে নতুন কোচ ও অধিনায়কের অধীনে। এ সফরের নেতৃত্ব এখন দ্রাবিড়-রোহিত জুটির কাঁধে। মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ড দলও খেলবে নতুন কোচ ও অধিনায়ক নিয়ে। প্রথমাংশ খেলার সময় তাদের কোচের দায়িত্বে ছিলেন ক্রিস সিলভারউড আর অধিনায়ক ছিলেন জো রুট। আর এখন নতুন কোচ হিসেবে আসছেন ব্র্যান্ডন ম্যাককালাম আর অধিনায়ক থাকবেন বেন স্টোকস।
শাস্ত্রী-কোহলির দল
কোহলি (অধিনায়ক), রোহিত, রাহানে, অশ্বিন, বুমরা, জাদেজা, শামি, পন্ত, শার্দুল, সিরাজ, রাহুল, পূজারা, ঋদ্ধিমান, গিল, উমেশ, হনুমা, ইশান্ত, মায়াঙ্ক, অক্ষর, অভিমন্যু, পৃথ্বী, সূর্যকুমার, ওয়াশিংটন।
দ্রাবিড়-রোহিতের দল
রোহিত (অধিনায়ক), কোহলি, শ্রেয়াস, অশ্বিন (করোনা পজিটিভ), বুমরা, জাদেজা, শামি, সিরাজ, পন্ত, শার্দুল, পূজারা, গিল, ভরত, উমেশ, হনুমা, কৃষ্ণা।

ডালাসের এই দুপুরে লিওনেল মেসি তাঁর পায়ের জাদুতে এত সব দৃশ্যকাব্য রচনা করেছেন, কোনটা ছেড়ে কোনটা বলি। তবে ওই দৃশ্যটা, ওই যে ম্যাচ শেষের দৃশ্যটা—যখন গ্যালারির কাছে লিওনেল মেসি দর্শকদের অভিবাদন আর শুভেচ্ছার উত্তর দিতে যাচ্ছিলেন, তখন তাঁকে দেখে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন হোসে পেকারম্যান।
১ ঘণ্টা আগে
হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ ২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নিয়মই তো নিয়ে এসেছে ফিফা। এরই মধ্যে ফুটবল বিশ্বকাপের ৪৮ ম্যাচ হয়ে গেছে। ৪৮ দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। এমন অবস্থায় টুর্নামেন্টের নিয়ম পরিবর্তনের চিন্তা করছে ফিফা।
১ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। সিরিজ শেষে আইসিসির র্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয়-নাসুম আহমেদরা যেমন সুখবর পেয়েছেন, আবার অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানদেরও।
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের সময় পুরো বিশ্বের মতো বাংলাদেশও বুঁদ হয়ে থাকে ফুটবল উন্মাদনায়। প্রিয় দলের গোলের সময় পাড়া-মহল্লা, অলিগলিতে শোনা যায় চিৎকার। চায়ের কাপে ঝড় তোলার মতো সামাজিক মাধ্যমেও প্রিয় দলের প্রশংসার পাশাপাশি চলতে থাকে বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গবিদ্রূপ। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা...
৩ ঘণ্টা আগে