
নাসিম শাহর ব্যস্ততা এখন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে। এখন তিনি অবস্থান করছেন পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের ভেন্যু রাওয়ালপিন্ডিতে। পাঞ্জাব প্রদেশের এই শহর থেকে ২৫৫ কিলোমিটার দূরে পাকিস্তানি পেসারের বাসায় হামলা করেছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দিরে নাসিমের বাসায় গতকাল ভোরে হামলা চালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা পাকিস্তানি পেসারের বাসার গেটে গুলি চালায়। এই হামলায় কেউ হতাহত হননি। তবে সেসময় নাসিমের বাড়িতে কারা ছিলেন, সেটা জানা যায়নি। এদিকে সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, গোলাগুলির অভিযোগে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাসিমের বাসায় গোলাগুলি করার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ এরই মধ্যে ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানা গেছে, হামলার পর নাসিমের বাবা স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। দোষীদের দ্রুতই শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর পুলিশ এখন কী করে, সেটাই দেখার বিষয়।
রাওয়ালপিন্ডি থেকে ২৫৫ কিলোমিটার দূরে লোয়ার দিরে হামলা হলেও নাসিম শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ত্যাগ করেননি। ক্রিকইনফোর গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গেই থাকবেন।
রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৩ ও ১৫ নভেম্বর। সেই দুই ওয়ানডেও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে। এই সিরিজ দিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ২৫ মাস পর। ২০২৩ সালের ১০ অক্টোবর হায়দরাবাদে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
নাসিম শাহর দুই ছোট ভাইও পেশাদার ক্রিকেটার। ২০২৪ পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাসিম ও হুনাইন শাহ একসঙ্গে ইসলামাবাদ ইউনাইটেডে খেলেছেন। জয়সূচক রানটা এসেছে হুনাইনের ব্যাট থেকে। সেবার মুলতান সুলতানস হয়েছিল রানার্সআপ।
খেলা, ক্রিকেট, পাকিস্তানি ক্রিকেট, নাসিম শাহ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
৭ ঘণ্টা আগে