
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই রাজনৈতিক জটিলতায় আটকে গেল মোস্তাফিজের আইপিএল যাত্রা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতাও সেই নির্দেশ মেনে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজকের পত্রিকাকে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলব। তবে আগে আমরা দেখে নিই পুরো বিষয়টা। তারা কী সিদ্ধান্ত জানিয়েছে, সেটা এখনো আমি দেখিনি। তবে আমি দেখে (প্রতিবাদ) জানাব। আমরা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলব ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে।’
এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সচিব বলেন, ‘সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই এটাও জানিয়েছে, কলকাতা চাইলে বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে নিতে পারবে। তাদের সে সুযোগ দেবে বিসিসিআই।’
আইপিএল নিলামের পর থেকেই কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন ভারতের বিজেপির এক নেতা। মোস্তাফিজকে নেওয়ার কারণে কলকাতাকে বয়কটের হুমকিও দেওয়া হচ্ছিল। সেই প্রবল চাপের কাছেই শেষ পর্যন্ত নতি স্বীকার করল বিসিসিআই।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হওয়া মোস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের হয়ে মাঠ মাতানো বাঁহাতি এই পেসার বর্তমানে রয়েছেন দারুণ ছন্দে। তাই তো আইপিএল নিলামে তাঁকে নিয়ে কাড়াকাড়ি ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর।

কত নতুন কিছুই তো দেখা যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রথমবার তিন দেশ মিলিয়ে হচ্ছে বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। প্রযুক্তিগত দিক থেকেও উন্নত ব্যবস্থা দেখা যাবে এবারের বিশ্বকাপে। অফসাইড যাচাই করতে গিয়ে রেফারিদের কষ্ট লাঘব করতে আসছে নতুন প্রযুক্তি।
১৫ মিনিট আগে
বয়স শুধুই একটা সংখ্যা—ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে দেখলে যে কেউ হলফ করে বলবেন এমন কথা। দুজনেই এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এই বয়সেও দুর্দান্ত খেলছেন তাঁরা। তবে অবাক করার ব্যাপার হলো, ২০২৬ বিশ্বকাপে ৮ ‘বুড়ো’র তালিকায় রোনালদোর নাম থাকলেও নেই মেসি। এমনকি ব্রাজিল-আর্জেন্টিনার কোনো ব
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের শাসনামল শেষে গত মাসে ক্ষমতার মসনদে বসেছে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরিবর্তন ঘটেছে সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা ব্যবস্থাতেও। এক ধাপ নামিয়ে দেওয়া হয়েছে ভারতের সাবেক অধিনায়কের নিরাপত্তা ব্যবস্থা।
৩ ঘণ্টা আগে
লুসাইল স্টেডিয়ামের সেই শ্বাসরুদ্ধকর রাতটি ফরাসি ফুটবলাররা হয়তো কখনোই ভুলতে পারবেন না। কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় হ্যাটট্রিকের পরও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ট্রফি হাতছাড়া হওয়ার সেই ক্ষত এ এখনো রয়ে গেছে। তবে ফুটবলে হারের পর আবার ঘুরে দাঁড়ানোর গল্পটাই সবচেয়ে সুন্দর। সেই ক্ষতে প্রলেপ দিতে এবং
৪ ঘণ্টা আগে