
দুর্ঘটনার তো হাত-পা নেই। হঠাৎ কখন আসবে, সেটা আগে থেকে অনুমান করাও কঠিন। সৌরভ গাঙ্গুলীও হয়তো কল্পনা করতে পারেননি তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে ভয়ংকর দুর্ঘটনা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।
বর্ধমান যাওয়ার পথে সৌরভের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা গেছে। গতকাল সকালে এক অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁদপুরে দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর রেঞ্জ রোভার। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃষ্টির মধ্যে দাঁদপুরে আচমকাই এক ট্রাক সৌরভের গাড়িবহরের সামনে এসে পড়ে। বিপদ সামলাতে হার্ড ব্রেক কষেন ভারতের বাঁহাতি ব্যাটারের গাড়ির চালক। তবে আচমকা ব্রেকের কারণে পেছনে থাকা গাড়ির চালকেরাও হতবুদ্ধিকর হয়ে পড়েন। তাতে সৌরভের পেছনে থাকা গাড়িগুলো একে একে ধাক্কা খেতে থাকে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে তিনি ছিলেন অতিথি। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের পাশে সৌরভ প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে পৌঁছান ভারতীয় এই বাঁহাতি ব্যাটার। দাঁদপুর থানা পুলিশ সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কোনোরকম ক্ষয়ক্ষতি সৌরভের রেঞ্জ রোভারের হয়নি।
ক্রিকেটারদের গাড়িতে ধাক্কা লাগার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এ মাসের শুরুতে প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর কানিংহাম রোডে সন্ধ্যার সময় এক অটোচালকের সঙ্গে রাহুল দ্রাবিড়ের ঝগড়ার ঘটনা ঘটেছিল ধাক্কা লাগার কারণেই। ভারতীয় বার্তা সংস্থা আইএনএসের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ইন্ডিয়ান এক্সপ্রেস জাংশন থেকে হাই গ্রাউন্ডসে যাচ্ছিলেন দ্রাবিড়। যানজটের মধ্যে এক অটোচালকের বিরুদ্ধে দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা লাগার অভিযোগ উঠেছে। ঠাণ্ডা মেজাজের দ্রাবিড়ের মাথা গরম করায় অনেকেই অবাক হয়েছিলেন। ভারতীয় তারকা এই ব্যাটার অটোচালকের মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর টুকে নিয়েছিলেন।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪৪ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে