শুভমান গিলকে বছর শেষ হওয়ারও সময় দিলেন না যশস্বী জয়সওয়াল। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন গিল। তাঁর সেই রেকর্ড এবার নিজের করে নিলেন উদীয়মান ব্যাটার জয়সওয়াল।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে গিল ২৩ বছর ১৪৬ দিন বয়সে ভেঙে দিয়েছিলেন পূর্বসূরি সুরেশ রায়নার রেকর্ড। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৫৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রায়না। রায়নার সেই রেকর্ড ভাঙতে ১৩ বছর লাগলেও গিলের গড়া কীর্তি মুছতে মাত্র ৮ মাস লাগল জয়সওয়ালের।
এশিয়ান গেমসে আজ ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল। সেঞ্চুরির সময় তাঁর বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন। সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য ড্রেসিংরুমে ফেরেন তিনি। তাঁর সেঞ্চুরিতে নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০২ রান করে ভারত। জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরির ম্যাচে ১৫ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আইপিএল মাতানো রিংকু সিং।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হারলেও দুর্দান্ত জবাব দিয়েছে নেপাল। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৯ উইকেটে ১৭৯ রান করেছে হিমালয়ের দেশ। চার ব্যাটার খেলেছেন পঁচিশোর্ধ্ব ইনিংস। সর্বোচ্চ রান করেছেন এশিয়ান গেমসেই সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া দীপেন্দ্র সিং। ১৫ বলে ৩২ রান করার আগে বোলিংয়ে ২ উইকেটও নিয়েছেন তিনি।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরও পরাজিত দলের সঙ্গী হতে হয়েছে দীপেন্দ্রকে। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবেশ খান ও রবি বিষ্ণোই। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত। আগামীকাল অবশ্য শেষ আটের ম্যাচে মালয়েশিয়াকে হারাতে হবে বাংলাদেশকে।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে