
সেন্ট কিটসের মনোরম প্রকৃতির বুকে প্রায় সাড়ে ৬ বছর পর কাল ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এ মাঠেই উইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে খেলে দুই জয় বাংলাদেশের। সবশেষ ২০১৮ সালের জুলাইয়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সিরিজ নিশ্চিত করা ম্যাচটি খেলেছি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। সেই সুখস্মৃতি এবার মেহেদী হাসান মিরাজদের প্রেরণা।
সেই দলের অনেক ক্রিকেটারই এখন জাতীয় দলের বাইরে। কিন্তু দারুণ বোলিং করেছিলেন মিরাজ। এবার তাঁর কাঁধে দলের নেতৃত্বের ভার। এই অলরাউন্ডারের বিশ্বাস, দলগত পারফরম্যান্স করলে এবারও ভালো ফল সম্ভব, ‘আমরা বিগত দিনে কী করেছি, তা বড় কথা নয়। সামনে আমাদের জন্য বড় সুযোগ রয়েছে। সবাই একে অপরকে সমর্থন করলে দল হিসেবে খেলতে পারব এবং ভালো ফল আনতে পারব।’
গ্লোবাল সুপার লিগে খেলে সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেনরা যোগ দিচ্ছেন দলের সঙ্গে। এরই মধ্যে তানজিম হাসান সাকিব সেন্ট কিটসে পৌঁছালেন। টুর্নামেন্টে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবেন সৌম্য-রিশাদ-আফিফরা। এই অভিজ্ঞতা কাজে লাগাতে আশাবাদী তাঁরা। চোট কাটিয়ে ফেরা তানজিম সাকিব বললেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। দেশে চোট কাটিয়ে ফিরেছি, তবে এখন পুরো ফিট অনুভব করছি। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
জ্যামাইকা টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। এবার ওয়ানডে সিরিজে তোপ দাগানোর অপেক্ষায় এই তরুণ পেসার। ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছ থেকে পাওয়া পরামর্শ তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। নাহিদ বলেন, ‘শেখার কোনো শেষ নেই। আমি শুধু নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। এখানকার কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা শিখছি। দলের জন্য সেরা পারফর্ম করাই আমার লক্ষ্য।’
নিজেদের গত পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতে হেরেছে বাংলাদেশ দল। সেদিক থেকে সেন্ট কিটসে অতীত পরিসংখ্যানই এখন বাংলাদেশের অনুপ্রেরণা। সঙ্গে সবশেষ জ্যামাইকা টেস্ট জয়ের আত্মবিশ্বাস।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে