টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক লিটন দাস ব্যর্থ হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে রানে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার ৪৬ বলে অপরাজিত ছিলেন ৬৪ রানে। তাঁর ইনিংসে ছিল ৯ চার। স্ট্রাইকরেট—১৩৯.১৩।
আজ সেন্ট ভিনসেন্টে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ডাচদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করেছে বাংলাদেশ। দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ (২৫)। এই দুই অভিজ্ঞ অলরাউন্ডার পঞ্চম উইকেটে ৩২ বলে করেন ৪১ রানের জুটি। দুজনে বেশ কয়েকটি জুটিও করেছেন। দেখে নিন ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে কোন কোন মাইলফলকে পা রাখলেন সাকিব-মাহমুদউল্লাহ—
২৫০০
প্রথম বাংলাদেশি ও সব মিলিয়ে ১২ তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২৫০০ রানের মালিক হলেন সাকিব। এই সংস্করণে তাঁর বর্তমান রান ১২৩ ইনিংসে ২৫১৫।
৮০০
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের রান। প্রথম বাংলাদেশি ও সব মিলিয়ে অষ্টম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি। সীমিত ওভারে বিশ্বকাপে তাঁর রান এখন ৩৯ ইনিংসে ৮১৭।
৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ বছর পর ফিফটি পেলেন সাকিব আল হাসান।
৪০০
বাংলাদেশিদের মধ্যে চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪০০ রান রানের ক্লাবে জায়গা করে নিলেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিমকে টপকে (৪০২) এখন তিনি বাংলাদেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪২৪)।
১ বছর ৮ মাস
ঠিক ১ বছর ৮ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি পেলেন সাকিব। শেষ ফিফটিটি পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে, ২০২২ সালের ১৩ অক্টোবর, ক্রাইস্টচার্চে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা ও সাহিবজাদা ফারহান অবস্থান করছেন দুই ভিন্ন মেরুতে। একজন টুর্নামেন্টে রেকর্ডের পর রেকর্ড গড়লেও দল বিদায় নিয়েছে সেমিফাইনালের আগেই। আরেকজন বাজে খেললেও দল খেলছে দুর্দান্ত। হতাশাজনক পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অভিষেক। যদি
৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। তার আগে ইংলিশদের ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাকসকে নিয়ে ভারতীয় দলকে সতর্ক করে দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।
৪২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এমন হতাশাজনক পারফরম্যান্সর পর দলে বড় পরিবর্তন আনতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর অংশ হিসেবে প্রথমে টেস্ট দল দিয়ে কাজ শুরু করে দিয়েছে পিসিবি।
২ ঘণ্টা আগে
সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চেষ্টায় বিসিবি সফল হতে পারে কি না, সেটা সময়ই বলে দেবে। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারকে ফেরাতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে